প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jan 2026, 12:13 AM
মুরাদনগরে সরকারি গুদামে চুরি করতে গিয়ে তিন চোর আটক
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘর থেকে একটি মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ৩ চোরকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে উপজেলা সদরের রামচন্দ্রপুর রোডে অবস্থিত উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘরে চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের আলম মিয়া প্রকাশ আলাল এর ছেলে মো: আশরাফুল ইসলাম(২০), আমজাদ এর ছেলে মো: সবুজ(২১) ও আলম মিয়া এর ছেলে মো: সাকিব(২০)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় মুরাদনগর উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘর থেকে একটি মোটরসাইকেল সহ প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকার গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় ৩ চোরকে আটক করা হয়। তাদেরকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, তারা পেশাদার চোর চক্রের সদস্য। তাদের নামে আগেরও ডাকাতির চেষ্টা, চুরি সহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে চুরি করার অপরাধে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...