প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jan 2026, 12:15 AM
শাহরাস্তিতে ক্রিকেট খেলা দেখতে এসে মুগ্ধ হলেন বিসিবির পরিচালক আসিফ আকবর
শাহরাস্তি প্রতিনিধি
শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩ (এসপিএল) খেলা দেখতে এসে মুগ্ধ হলেন বিসিবির পরিচালক, সংগীত শিল্পী আসিফ আকবর। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমকালো আয়োজনের সেমিফাইনাল খেলা উপভোগ করেন তিনি। আসিফ আকবরের আগমনের সংবাদ পেয়ে হাজার হাজার দর্শক মাঠে ভিড় করে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, একটি উপজেলায় এমন আয়োজন দেখে আমি মুগ্ধ। ক্রিকেট খেলাকে এগিয়ে নিতে হলে এমন আয়োজন আরো বাড়াতে হবে। এখান থেকেই খেলোয়াড় তৈরি করতে হবে। জাতীয় পর্যায়ে খেলার সুযোগ সৃষ্টি করতে শাহরাস্তি প্রিমিয়ার লিগ ভূমিকা রাখবে। তিনি শাহরাস্তি প্রিমিয়ার লিগের আয়োজক সাদ্দাম হোসেন মিঠুকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, আয়োজক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা বিএনপি'র প্রবাসী বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, প্রবাসী জাহাঙ্গীর আলম হৃদয়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আজগর হোসেন মিয়াজী প্রমুখ। আসিফ আকবর দর্শকদের অনুরোধে খালি গলায় "বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ" গানটি গেয়ে শোনান। এ সময় ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...