...
শিরোনাম
ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একদিন সাধারণ ছুটির ইঙ্গিত ⁜ কোয়ার্টারের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ ⁜ আর্জেন্টাইন রেফারির পারফরম্যান্সে সন্তুষ্ট ফরাসী গণমাধ্যম ⁜ পেনাল্টি মিসের জন্য রেফারিকে দোষ দিলেন এমবাপে ⁜ ইতিহাস গড়ে ভারতের মাটিতে হতে যাচ্ছে বিগ ব্যাশ ⁜ ভারতকে পাত্তা না দিয়ে ইংল্যান্ডের সিরিজ জয় ⁜ ত্রিপুরায় বন্যায় গৃহহীন ১১ হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত ৪ হাজার ঘরবাড়ি ⁜ আমাকে হত্যার ছক কষছে ইরান: এমন মন্তব্য করে বিমান পরিবর্তন ট্রাম্পের ⁜ সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ⁜ চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ⁜ বক্স অফিসে হোঁচট খেলো আলিয়ার ‘আলফা’ ⁜ নিজের এআই ছবি-ভিডিও দেখে যা বললেন কনকচাঁপা ⁜ শপথ নিলো শিল্পী সমিতির নতুন কমিটি ⁜ এমবাপ্পে ও দেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স ⁜ পাহাড়ি ঢলে গোমতীর পানি বৃদ্ধি সহস্রাধিক কৃষকের ফসলহানি ⁜ নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা বেশি চললে কঠোর আইনগত ব্যবস্থা ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের নেতৃত্বে সাদী ও শিহাব ⁜ মনোহরগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল নোয়াখালী থেকে উদ্ধার, ⁜ বুড়িচংয়ে অবৈধ মাটি কাটার ফলে টাওয়ার ধসে পড়ার ঝুঁকি ⁜ ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার সময় হাতেনাতে যুবক আটক, ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 12:09 AM

...
কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ News Image

মাহফুজ নান্টু

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ধর্মসাগর পশ্চিমপাড় এলাকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ রকিবুল ইসলাম। নিহত ফারজানা আক্তার লিমা (২২) কুমিল্লা হাউজিং স্টেট দুই নম্বর সেকশনের শাহী জামে মসজিদ এলাকার মৃত রহিম মিয়ার মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। তাঁর ছেলে শিফায়েত হোসেনের বয়স ৩ বছর এবং মেয়ে মরিয়াম আক্তারের বয়স ১৮ মাস।

অভিযুক্ত স্বামী শিপন মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার নেয়ামতকান্দি গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। শিপন স্বপরিবারে কুমিল্লা ধর্মসাগর পশ্চিমপাড় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে বসবাস করতেন। তিনি পেশায় পিঠা বিক্রেতা ছিলেন।

নিহতের বড় ভাই রায়হান জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে শিপন ফোন করে তাকে দ্রুত ধর্মসাগর পশ্চিমপাড় এলাকায় আসতে বলেন। ফোনালাপের সময় চিৎকার ও চেঁচামেচির শব্দ শোনা যায়। পরে রায়হানসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লিমাকে ঘরের মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার পরপরই শিপন ও তার বড় ভাই রিপন পালিয়ে যান। পরে লিমাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়হান আরও জানান, প্রায় পাঁচ বছর আগে লিমা ভালোবেসে শিপনকে বিয়ে করেন। শিপন গরমকালে ডাব এবং শীতকালে পিঠা বিক্রি করতেন, এতে লিমাও তাকে সহযোগিতা করতেন। ঘটনার দিন সন্ধ্যায় তারা ধর্মসাগর পাড় এলাকায় পিঠা বিক্রি করছিলেন। এ সময় পাশের বাড়ির এক নারী থেকে একটি নারকেল কুড়ানি আনেন লিমা। পরে কুড়ানি ফেরত দিতে গিয়ে বাসায় না পেয়ে শাশুড়ি ও ননদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিপন বাসায় এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং এরপরই হত্যার ঘটনা ঘটে।

রায়হানের অভিযোগ, দীর্ঘ পাঁচ বছর ধরে শিপন তার বোনকে নির্যাতন করে আসছিলেন। তবে নিজের পছন্দে বিয়ে করার কারণে লিমা এসব বিষয় পরিবারকে জানাতেন না। তার দাবি, শিপনসহ পরিবারের সদস্যরা মিলে লিমাকে হত্যা করেছে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফ ইবনে আলম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই রায়হান বাদী হয়ে স্বামী শিপনসহ চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি শিপনের বোন রবি আক্তার এবং তার বড় ভাই রিপনের স্ত্রী সুমি আক্তারকে পুলিশ ধর্মসাগরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একদিন সাধারণ ছুটির ইঙ্গিত
ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একদিন সাধারণ ছুটির ইঙ্গিত

২০২৬ বিশ্বকাপ জিততে পারলে ইংল্যান্ডজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে| ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্...

কোয়ার্টারের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ
কোয়ার্টারের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচের ঠিক আগেই বড় ধরনের ধাক্কা খেল ইংল্যান্ড দল| মেক্স...

আর্জেন্টাইন রেফারির পারফরম্যান্সে সন্তুষ্ট ফরাসী গণমাধ্যম
আর্জেন্টাইন রেফারির পারফরম্যান্সে সন্তুষ্ট ফরাসী গণমাধ্যম

ফ্রান্স ও মরক্কোর মধ্যকার বিশ^কাপের কোয়ার্টার ফাইনাল পরিচালনা করা আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো...

পেনাল্টি মিসের জন্য রেফারিকে দোষ দিলেন এমবাপে
পেনাল্টি মিসের জন্য রেফারিকে দোষ দিলেন এমবাপে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্স| ম্যাচে...

ইতিহাস গড়ে ভারতের মাটিতে হতে যাচ্ছে বিগ ব্যাশ
ইতিহাস গড়ে ভারতের মাটিতে হতে যাচ্ছে বিগ ব্যাশ

ইতিহাসের প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ ব্যাশ লিগের (বিবিএল) কোনো ম্যাচ|...

ভারতকে পাত্তা না দিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়
ভারতকে পাত্তা না দিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

ভারতকে কোনোরকম পাত্তাই দিচ্ছে না ইংল্যান্ড| এবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৯ উইকেটের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একদিন সাধারণ ছুটির ইঙ্গিত
➤ কোয়ার্টারের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ
➤ আর্জেন্টাইন রেফারির পারফরম্যান্সে সন্তুষ্ট ফরাসী গণমাধ্যম
➤ পেনাল্টি মিসের জন্য রেফারিকে দোষ দিলেন এমবাপে
➤ ইতিহাস গড়ে ভারতের মাটিতে হতে যাচ্ছে বিগ ব্যাশ
➤ ভারতকে পাত্তা না দিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়
➤ ত্রিপুরায় বন্যায় গৃহহীন ১১ হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত ৪ হাজার ঘরবাড়ি
➤ আমাকে হত্যার ছক কষছে ইরান: এমন মন্তব্য করে বিমান পরিবর্তন ট্রাম্পের
➤ সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
➤ চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায়
➤ বক্স অফিসে হোঁচট খেলো আলিয়ার ‘আলফা’
➤ নিজের এআই ছবি-ভিডিও দেখে যা বললেন কনকচাঁপা
➤ শপথ নিলো শিল্পী সমিতির নতুন কমিটি
➤ এমবাপ্পে ও দেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
➤ পাহাড়ি ঢলে গোমতীর পানি বৃদ্ধি সহস্রাধিক কৃষকের ফসলহানি
➤ নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা বেশি চললে কঠোর আইনগত ব্যবস্থা
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের নেতৃত্বে সাদী ও শিহাব
➤ মনোহরগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল নোয়াখালী থেকে উদ্ধার,
➤ বুড়িচংয়ে অবৈধ মাটি কাটার ফলে টাওয়ার ধসে পড়ার ঝুঁকি
➤ ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার সময় হাতেনাতে যুবক আটক,
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir