...
শিরোনাম
কুমিল্লায় একাধিক পূজামণ্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ কুমিল্লায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ ⁜ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ ⁜ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান ⁜ নাঙ্গলকোটে আদালতে বিচারাধীন বিরোধকৃত জমি দখলের পায়তারার অভিযোগ ⁜ যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত ⁜ মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত: ঘটনাস্থলে ইউএনও, ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস ⁜ নাঙ্গলকোট প্রেসক্লাব সাহিত্য সম্পাদক সাংবাদিক দুলাল মিয়ার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতঘর ভাংচুরের অভিযোগ ⁜ বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলনে অভিযোগ ⁜ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, সাপে কাটা কিশোরীকে বাড়ি পাঠানোর পর মৃত্যু ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পেতে চান দিনমজুর হাকিম ⁜ কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা ⁜ বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ ⁜ দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের ⁜ সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপে; এমপি মোবাশ্বের ⁜ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ- স্বামী আটক ⁜ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন কুমিল্লা সিটি প্রশাসক টিপু ⁜ ৬৬ বছরের পুরাতন জরাজীর্ণ ভবণ, ঝুঁকি নিয়ে হলে থাকছে ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা ⁜ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় ক্যাবের মানববন্ধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Oct 2026, 9:04 AM

...
চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, সাপে কাটা কিশোরীকে বাড়ি পাঠানোর পর মৃত্যু News Image

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাপের কামড়ে আক্রান্ত ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মাহমুদা আক্তারের মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, সাপে কাটার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। প্রায় চার ঘণ্টা পর শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব পাশের বাড়ির উঠানে সাপের কামড়ে আক্রান্ত হয় মাহমুদা। সে ওই এলাকার মো. ফিরুজ মিয়ার মেয়ে এবং ধান্যদৌল আবদুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পরপরই স্বজনেরা তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন চিকিৎসক ডা. মো. জান্নাতুন নাঈম, যিনি ডা. নায়িম আবদুল্লাহ নামেও পরিচিত।

মাহমুদার স্বজনদের অভিযোগ, চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জানান, সাপটি তেমন বিষাক্ত নয়। এরপর তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং সমস্যা দেখা দিলে আবার হাসপাতালে নিয়ে আসতে বলেন। তবে স্বজনদের দাবি, সাপে কাটার পর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কিংবা উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হলে হয়তো মাহমুদাকে বাঁচানো সম্ভব হতো।

রাত ২টার দিকে মাহমুদার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে আবারও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রিয় সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। অসুস্থ বাবার দরিদ্র পরিবারের এই কিশোরীর মৃত্যুতে স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোক ও ক্ষোভ দেখা দিয়েছে।

ধান্যদৌল এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাহমুদার অবস্থার ঝুঁকি বিবেচনায় নিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হলে হয়তো এমন পরিণতি এড়ানো যেত। তাদের প্রশ্ন, রোগীর অবস্থা সম্পর্কে নিশ্চিত না হয়ে কেন তাকে বাড়িতে পাঠানো হলো এবং কেন লিখিতভাবে অন্য হাসপাতালে রেফার করা হয়নি? তবে চিকিৎসকের অবহেলার কারণেই মাহমুদার মৃত্যু হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক ডা. মো. জান্নাতুন নাঈম (ডা. নায়িম আবদুল্লাহ) বলেন, আমি রোগীকে মৌখিকভাবে বলেছি, সমস্যা দেখা দিলে কুমিল্লা নিয়ে যাবেন। কিন্তু লিখিতভাবে রেফার করিনি। আমরা চিকিৎসাসেবা দিয়েছি। হায়াতের চিকিৎসা দিই না। হায়াত নাই, তাই মারা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাহমুদার মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসাসেবায় কোনো অবহেলা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের বক্তব্য, তদন্তে চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন শোকের মুখোমুখি হতে না হয়।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় একাধিক পূজামণ্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লায় একাধিক পূজামণ্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্...

আয়েশা আক্তারশারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন...

কুমিল্লায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
কুমিল্লায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন...

নিজস্ব প্রতিবেদকশারদীয় দুর্গোৎসবের নবমীতে কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির ন...

দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চ...

পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...

আবুল কালাম আজাদ, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার...

নাঙ্গলকোটে আদালতে বিচারাধীন বিরোধকৃত জমি দখলের পায়তারার অভিযোগ
নাঙ্গলকোটে আদালতে বিচারাধীন বিরোধকৃত জমি দখলের পায়তারার অভিয...

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের উরুক চাইল গ্রামের মোল্লা বাড়ি...

যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত
যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত

বিশেষ প্রতি‌নি‌ধিমা‌র্কিন যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছে ‘কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম’। গত ১৮ অক্টো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় একাধিক পূজামণ্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ কুমিল্লায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
➤ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
➤ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান
➤ নাঙ্গলকোটে আদালতে বিচারাধীন বিরোধকৃত জমি দখলের পায়তারার অভিযোগ
➤ যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত
➤ মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত: ঘটনাস্থলে ইউএনও, ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস
➤ নাঙ্গলকোট প্রেসক্লাব সাহিত্য সম্পাদক সাংবাদিক দুলাল মিয়ার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
➤ চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতঘর ভাংচুরের অভিযোগ
➤ বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলনে অভিযোগ
➤ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, সাপে কাটা কিশোরীকে বাড়ি পাঠানোর পর মৃত্যু
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পেতে চান দিনমজুর হাকিম
➤ কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা
➤ বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ
➤ দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের
➤ সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপে; এমপি মোবাশ্বের
➤ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ- স্বামী আটক
➤ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন কুমিল্লা সিটি প্রশাসক টিপু
➤ ৬৬ বছরের পুরাতন জরাজীর্ণ ভবণ, ঝুঁকি নিয়ে হলে থাকছে ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা
➤ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় ক্যাবের মানববন্ধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir