প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Oct 2026, 9:17 AM
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান
আবুল কালাম আজাদ,
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা নেতৃবৃন্দ। পরিদর্শনের পাশাপাশি পূজা উদযাপন কমিটির হাতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার(২০ অক্টোবর) উপজেলার সকল দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন নেতৃবৃন্দ। পরিদর্শকালে তারা পূজা মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বজনীন উৎসবের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং মণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন বলেন, ুবাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সকল ধর্মের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা বিএনপি’র মূল রাজনৈতিক আদর্শ।
তিনি বলেন- কোনো চক্রান্ত বা অপশক্তি যেন আমাদের এই দীর্ঘদিনের ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট করতে না পারে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের লাকসাম -মনোহরগঞ্জ আসনের রাজনৈতিক অভিভাবক মো. আবুল কালাম এমপি নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়াছেন।”
তিনি আরও বলেন , উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে থাকবে।পরে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মণ্ডপ পরিচালনা কমিটির কাছে বিএনপির তহবিল থেকে আর্থিক অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সহ সভাপতি মোহাম্মদ আলী চেয়ারম্যান, মো.আবুল কালাম আজাদ, এস এম মুনসুর,যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরীসহ উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির নেতা-কর্মীদের এই শুভেচ্ছা সফর ও আর্থিক অনুদানের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় একাধিক পূজামণ্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্...
আয়েশা আক্তারশারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন...
কুমিল্লায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন...
নিজস্ব প্রতিবেদকশারদীয় দুর্গোৎসবের নবমীতে কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির ন...
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চ...
নাঙ্গলকোটে আদালতে বিচারাধীন বিরোধকৃত জমি দখলের পায়তারার অভিয...
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের উরুক চাইল গ্রামের মোল্লা বাড়ি...
যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠিত
বিশেষ প্রতিনিধিমার্কিন যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছে ‘কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম’। গত ১৮ অক্টো...
মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত: ঘটনাস্থলে ইউএনও,...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা গ্রামে অবস্থিত লকিয়ত উল্লাহ মার্কেটে এক...