প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Oct 2026, 9:19 AM
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য এলাকার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। এর বাইরে আর কোনো কথা নেই। দলমতের ভিন্নতা থাকতেই পারে। পছন্দ-অপছন্দ আলাদা হলেও দিনশেষে আমরা সবাই একই জায়গায় আছি। কোনো কিছু অপছন্দ হলে সরাসরি আমাকে বলবেন, আমি তা গুরুত্বসহকারে দেখব।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এদিন জাফারগঞ্জ, ফাতেহাবাদ, সুবিল, ইউসুফপুর ও বড়শালঘর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এর মধ্যে ইউসুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের প্রকাশ দাসের বাড়ির পূজামণ্ডপে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা সবাই মিলে যেন আমাদের এলাকাটাকে সুন্দর করতে পারি, সে জন্য কাজ করতে হবে। আপনারা যারা সমাজের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, তাঁরা সুন্দরভাবে সমাজ পরিচালনা করবেন।
তিনি আরও বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, দেশে যেন সব সময় শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম, দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মো. ইসমাইল হোসেন শান্ত, ইউসুফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এনসিপির সভাপতি মো. জুলহাস মেম্বার, ইউনিয়ন যুবশক্তির আহ্বায়ক আসিফ চৌধুরীসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের এনসিপির নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় একাধিক পূজামণ্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্...
আয়েশা আক্তারশারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন...
কুমিল্লায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন...
নিজস্ব প্রতিবেদকশারদীয় দুর্গোৎসবের নবমীতে কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির ন...
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...
আবুল কালাম আজাদ, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার...
নাঙ্গলকোটে আদালতে বিচারাধীন বিরোধকৃত জমি দখলের পায়তারার অভিয...
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের উরুক চাইল গ্রামের মোল্লা বাড়ি...
যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠিত
বিশেষ প্রতিনিধিমার্কিন যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছে ‘কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম’। গত ১৮ অক্টো...
মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত: ঘটনাস্থলে ইউএনও,...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা গ্রামে অবস্থিত লকিয়ত উল্লাহ মার্কেটে এক...