প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Oct 2026, 9:13 AM
যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠিত
বিশেষ প্রতিনিধি
মার্কিন যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছে ‘কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম’। গত ১৮ অক্টোবর, রোববার নিউইয়র্কের একটি অভিজাত মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আব্দুস সবুর এবং সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন বাদলের উদ্যোগ ও তত্ত্বাবধানে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সাবেক ছাত্রনেতা সাফায়েত হোসেন রুমান। সভায় সাবেক ও বর্তমান ছাত্রনেতাসহ বিএনপি অনুসারী বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রার্থিতা ঘোষণার পর ৫৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে ফোরামের নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে মো. জসীমউদ্দিন ভিপি আহ্বায়ক এবং মো. কামরুল হাসান সদস্য সচিব নির্বাচিত হন। এ ছাড়া একেএম আজিজুল বারী তিতাস যুগ্ম আহ্বায়ক এবং মো. হুমায়ূন কবির যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত আহ্বায়ক মো. জসীমউদ্দিন ভিপি বলেন, ‘প্রবাসে কুমিল্লা বিভাগের সব জেলার জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের এক ছাতার নিচে এনে ঐক্যবদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রবাসের মাটিতে বিএনপির রাজনীতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সদস্য সচিব মো. কামরুল হাসান বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাস থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম অগ্রণী ভূমিকা রাখবে। দ্রুত সময়ের মধ্যে সবাইকে নিয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।’
আয়োজক ও জ্যেষ্ঠ নেতারা আশা প্রকাশ করেন, এই ফোরামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগের আওতাধীন জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং দলের মূল ধারার রাজনীতি আরও শক্তিশালী হবে। সভা শেষে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় একাধিক পূজামণ্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্...
আয়েশা আক্তারশারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন...
কুমিল্লায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন...
নিজস্ব প্রতিবেদকশারদীয় দুর্গোৎসবের নবমীতে কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির ন...
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চ...
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...
আবুল কালাম আজাদ, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার...
নাঙ্গলকোটে আদালতে বিচারাধীন বিরোধকৃত জমি দখলের পায়তারার অভিয...
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের উরুক চাইল গ্রামের মোল্লা বাড়ি...
মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত: ঘটনাস্থলে ইউএনও,...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা গ্রামে অবস্থিত লকিয়ত উল্লাহ মার্কেটে এক...