প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Feb 2026, 10:54 AM
চান্দিনায় প্রচারণাকালে অর্থ দেওয়ার অভিযোগে বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়ককে জরিমানা
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণাকালে এক নারীকে ৫০০ টাকা অনুদান দেওয়ার অভিযোগে বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আবুল কাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালের অফিস কক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর।
এর আগে চান্দিনায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি দল অধ্যক্ষ আবুল কাশেমের গ্রামের বাড়ি মাধাইয়ার নাওতলায় অভিযান চালায়। ওই অর্থ লেনদেনের ঘটনার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
জরিমানার বিষয়ে অধ্যক্ষ আবুল কাশেম বলেন, আমি প্রায় ৮-১০ দিন আগে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে এক অসহায় বৃদ্ধাকে চিকিৎসা সহায়তার জন্য ব্যক্তিগতভাবে ৫০০ টাকা দান করি। সেই ভিডিওটি এডিট করে প্রতিপক্ষের লোকজন প্রশাসনের কাছে অভিযোগ করে। যাচাই-বাছাই ছাড়াই আমার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে, যা আমার জন্য সম্মানহানিকর। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নোটিশ দিলেই আমি প্রশাসনের কার্যালয়ে হাজির হতে পারতাম।
তিনি আরও বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যেকোনো অভিযোগের আগে যথাযথ যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর বলেন, সেনাবাহিনীর সদস্যরা অভিযানে গিয়ে আমাকে বিষয়টি অবহিত করলে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। অধ্যক্ষ আবুল কাশেম মানবিক কারণে দুস্থ বৃদ্ধাকে সহায়তা করলেও নির্বাচনী প্রচারণাকালে অর্থ প্রদান করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। সে কারণেই তাকে জরিমানা করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...
এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...