...
শিরোনাম
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Feb 2026, 11:04 AM

...
কুমিল্লায় গুরুত্বপূর্ণ দুই আসনে বিএনপির বড় ধাক্কা, বদলে গেল প্রার্থী তালিকা News Image

আয়েশা আক্তার

কুমিল্লা-৪ ও কুমিল্লা-১০ সংসদীয় আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী—মঞ্জুরুল আহসান মুন্সী ও মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই নেতা আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন। এর মাধ্যমে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকল এবং মঞ্জুরুল আহসান ও গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলই চূড়ান্ত হিসেবে গণ্য হলো।

এদিকে কুমিল্লা-৪ আসেনর বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসানের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, তার বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে আপিল করেন। অভিযোগ ছিল, মঞ্জুরুল আহসান ঋণখেলাপির তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন এই আপিল মঞ্জুর করে তার মনোনয়নপত্র বাতিল করে। পরে হাইকোর্টে রিট করলেও ২১ জানুয়ারি তা খারিজ হয়। সর্বশেষ আপিল বিভাগেও লিভ টু আপিল খারিজ হওয়ায় তার প্রার্থিতা পুরোপুরি বাতিল হলো।

একইভাবে কুমিল্লা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গফুর ভূঁইয়ার শেষ আশাও ভেঙে গেল। তার বিরুদ্ধেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠে। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকির আবেদনের পর নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে। হাইকোর্টেও তিনি ব্যর্থ হন। সর্বশেষ আপিল বিভাগ তার লিভ টু আপিল খারিজ করে দেয়। ফলে গফুর ভূঁইয়াও আর নির্বাচনে থাকতে পারছেন না।

তবে কুমিল্লা-১০-এ লড়াইয়ে মাঠে থাকছেন একই আসনে বিএনপির আরেক প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, তিনি হাইকোর্টের আদেশে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। যদিও তার বিরুদ্ধে করা আপিলের জন্য আপিল বিভাগ লিভ মঞ্জুর করেছে। ফলে ভবিষ্যতে আপিল শুনানির মাধ্যমে তার প্রার্থিতার চূড়ান্ত বৈধতা নির্ধারিত হবে।

আপিলের রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন বলেন, এই রায়ের মাধ্যমে আদালতের স্থগিতাদেশ নিয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার দীর্ঘদিনের বিতর্কিত চর্চার অবসান ঘটল। এটি দেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতিতে স্বচ্ছতা আনবে।”

অন্যদিকে, গফুর ভূঁইয়ার বিরুদ্ধে মামলা পরিচালনাকারী জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, “গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক ছিলেন এবং নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত কাগজপত্র দিতে পারেননি। তাই আপিল বিভাগ তার লিভ টু আপিল খারিজ করেছেন।”

নতুন মোড় নিল কুমিল্লার রাজনীতি, এই রায়ের মাধ্যমে কুমিল্লাু৪ ও কুমিল্লাু১০ আসনে নির্বাচনী লড়াইয়ে বড় পরিবর্তন এসেছে। বিএনপির দুই প্রভাবশালী প্রার্থীর বাদ পড়ায় এই দুই আসনে ভোটের সমীকরণ নতুন করে সাজাতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা

নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...

ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প

এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...

এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...

জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?

এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir