প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Feb 2026, 12:03 AM
সরকার গঠন করতে পারলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো-কাজী দ্বীন মোহাম্মাদ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ সোমবার (২ ফেব্রুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের সালমানপুর শালবন বিহার এলাকায় এক জনসভায় বক্তব্য দেন।
জনসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, ইফতেখার আলম ভুঁইয়া, এনসিপি কুমিল্লা জেলা আহ্বায়ক মোঃ রাসেদুল হাসান, বিজয়পুর ইউনিয়ন আমীর মমিনুল ইসলাম মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল বলেন, প্রায় পয়তাল্লিশজন ঋণখেলাপীর এগার হাজার কোটি টাকার বেশি ঋণের দায়ে দেশ আজ বিপর্যস্ত। তিনি দাবি করেন, তাদের জোটের কোনো প্রার্থী ঋণখেলাপী নন এবং তারাই একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হবেন। মাওলানা মাহবুবুর রহমান বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা সাধারণ মানুষই প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মানুষ একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ চায়। কিন্তু চৌদ্দগ্রামে হামলা, আহত ও শহীদের ঘটনা সেই চাওয়ার পরিপন্থী। জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলার বিচার অবশ্যই হতে হবে।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে গর্ভবতী মা ও শিশুদের পাঁচ বছর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এবং ষাটোর্ধ্ব বয়স্কদের ফ্রি চিকিৎসা নিশ্চিত করা হবে। গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটতে দেওয়া হবে না বলেও তিনি ঘোষণা দেন।
ভোটকেন্দ্র দখলের হুমকি দিয়ে কেউ স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো হানাহানি চলবে না, কুমিল্লাবাসী নিজেরাই ভোটকেন্দ্র পাহারা দেবে। পাশাপাশি বেকার ভাতা নয়, কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। জনসভায় কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, বিমানবন্দর স্থাপনসহ সার্বিক উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন কাজী দ্বীন মোহাম্মদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...
এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...