প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 4:24 AM
দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে- জোনায়েদ সাকি
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৃহস্পতিবার(২৬ জুন) বিকালে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে দলীয় কার্যালয় উদ্ধোধন করেন। উদ্ধোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে যেয়ে জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রের মূলনীতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ বিষয়ে নতুন একটি প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের মূলনীতিতে কী কী অবশ্যই উল্লেখ থাকতে হবে, সে বিষয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা—এই পাঁচ বিষয়কে সমর্থন করেছেন তাঁরা।
জোনায়েদ সাকি বলেন, ভবিষ্যতে অন্তত এই পাঁচ বিষয় সংবিধানে থাকতে হবে—এই রকম একটি ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক করে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার ও রূপান্তর ঘটাতে হবে। যাতে জনগণ, রাষ্ট্র, সমাজ সবক্ষেত্রে গণক্ষমতায়ন হয়, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হয়।
জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের আর কোনো স্বার্থ নাই উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, আমরা দেশের মানুষের মর্যাদা, সামাজিক অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকারসহ জনগণের সার্বিক মুক্তির জন্য সংগ্রাম করছি। এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা জনগণকে রক্ষা করতে ভূমিকা নিতে হবে। ভারতের আধিপত্য আগ্রাসন পুনরায় ফিরতে দেওয়া হবে না।
বাঞ্ছারামপুর উপজেলার সমন্ধয়ক শামিম শিবলী ছাড়াও সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাতু ডাক্তার, মো: রকিবুল ইসলাম, মহিউদ্দিন,আল আমিন মাস্টার, রাকিব মাস্টার,মো: ইলিয়াস, মো: মাঈনুদ্দিন,মো: মোস্তাক, আব্দুর রিশিদ,মো: সুজন, বাবুল সরকার,মো: মানিক মিয়া প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...
মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ
এফএনএস বিদেশ : মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর মান্দালয়ের ‘তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দর’ লক্...