প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 14 Feb 2026, 8:56 PM
ক্যারিবীয় সাগরে কথিত মাদক নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩
এফএনএস বিদেশ
মার্কিন সামরিক বাহিনী গত শুক্রবার জানিয়েছে যে, তারা ক্যারিবীয় সাগরে আবারও একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করেছে। যার ফলে গত সেপ্টেম্বরের পর থেকে চলমান মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা অন্তত ১৩৩ জনে দাঁড়িয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেপ্টেম্বরের শুরুতে কথিত চোরাচালান নৌকাগুলোকে লক্ষ্য করে অভিযান শুরু করে। তিনি জোর দিয়ে বলেন যে, তারা ভেনেজুয়েলা থেকে পরিচালিত ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কার্যকরভাবে যুদ্ধ করছে। তখন থেকে কয়েক ডজন হামলা চালানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা মাদক পাচারের সাথে জড়িত জাহাজগুলোর কোনও সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করতে পারেননি, যার ফলে ক্যারিবিয়ান থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তৃত অভিযানের বৈধতা নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই অভিযানে তিনজন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কোনো ক্ষতি হয়নি।’ ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনী কর্তৃক আটকের প্রায় ছয় সপ্তাহ পরে এই নতুন হামলাটি করা হয়েছে। নিকোলাস বলেছিলেন যে, দক্ষিণ আমেরিকার দেশটিতে শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আমেরিকান হামলা চালানো হয়েছে। বামপন্থী এই নেতা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে কারাগারে বন্দী, যেখানে তিনি মাদক ও অস্ত্রের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...