প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:51 AM
ব্রাহ্মণপাড়ায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ নানা সামাজিক অবক্ষয় প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু এবং সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মেদ।
সভায় সৈয়দ আহাম্মদ লাভলু বলেন, “বর্তমানে নারী শিক্ষার অন্যতম প্রধান বাধা হলো বাল্যবিবাহ। এ সমস্যা প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে সচেতন হতে হবে। কোনো শিক্ষার্থীকে অপ্রাপ্ত বয়সে বিয়েতে বাধ্য করা হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। এছাড়া কলেজ ক্যাম্পাসের আশেপাশে বহিরাগত বা বখাটে কেউ ঘোরাফেরা করলে সেটিও প্রশাসনকে জানাতে হবে, প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, “নারী নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।”
তিনি আরও বলেন, “বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামগ্রিকভাবে সমাজের উন্নয়নের পথে বড় বাঁধা। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এসব সমস্যা প্রতিরোধ করা সম্ভব। কোনো শিক্ষার্থী যেন নিপীড়নের শিকার না হয়, তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।”
সভায়, কলেজের সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুস, মো. জয়দল হোসেন, প্রভাষক খালেকুর রহমান, প্রবাল কুমার দে, পারভীন আক্তার, মোহাম্মদ সফিউল্যাহ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ঈমাম হোসেন, সদস্য মো. বাছির উদ্দিন, মো. সোহেল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...