প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:49 AM
নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান
নিজস্ব প্রতিবেদক
নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়েছে। সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে স্মার্ট ফোন থেকে দূরে রাখা, বন্ধুত্বপূর্ণ আচরণ করা সহ সমসাময়িক সময়ে সমাজের ইতিবাচক -নেতিবাচক দিক নিয়ে অভিভাবকদের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের ক্রীড়া, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সহ সৃজনশীল কর্মকান্ডে উৎসাহিত করতে শিক্ষকদের আহবান জানান বিদ্যালয়ের নবাগত সভাপতি ও সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান।
জানা গেছে, গতকাল সোমবার (২৬ মে) সকালে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে ঐতিহ্যবাহী শাকতলা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোয়েব আহমেদ জুয়েল, ওবায়দুর রহমান, ইমন, মনির হোসেন ভূইয়া, নেয়ামত উল্লাহ, খোরশেদ আলম টিপু, লিটন, কমিটির সদস্য মোস্তফা কামাল বাপ্পি। এ সময় সহকারী শিক্ষক তফাজ্জল হোসেন, সেলিম হোসেন, জসিম উদ্দিন সহ বিদ্যালয়ের বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আমিন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে সভায় শতভাগ উপস্থিতির জন্য শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...