প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:15 AM
কুবি শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাস সার্ভিস চালুর দাবীতে স্মারকলিপি
কুবি প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে সকল বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করার জন্য স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও দূরবর্তী জেলাগুলোতে অনেক শিক্ষার্থীর স্থায়ী নিবাস। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা একজন সচেতন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। তবে নির্বাচনের সময় স্বল্প ছুটি এবং যাতায়াত খরচের আধিক্যের কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে বাড়ি গিয়ে ভোট দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদান শেষে বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইকবাল বলেন,"শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে আমরা এই স্মারকলিপি প্রদান করেছি। দেশের বিভিন্ন বিভাগে বসবাসকারী অনেক শিক্ষার্থীর পক্ষে স্বল্প ছুটিতে অতিরিক্ত ভাড়া বহন করে বাড়ি গিয়ে ভোট দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, বিভাগীয় শহরগুলোতে বাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হোক। আমরা আশাবাদী প্রশাসন বিষয়টি মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিতে বিবেচনা করবেন।" উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...