...
শিরোনাম
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক ⁜ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা ⁜ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ⁜ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি ⁜ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ⁜ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন ⁜ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ ⁜ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ⁜ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায় ⁜ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। ⁜ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা ⁜ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার ⁜ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান ⁜ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন ⁜ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ⁜ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার ⁜ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:17 AM

...
নতুন বাংলাদেশ বিনির্মাণে মাথাল মার্কায় ভোট দিন -জোনায়েদ সাকি News Image

ফয়সল আহমেদ খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিষ্ট সরকারের আমলে বহু মানুষ জীবন দিয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। তাদের এই মূল্যায়ন কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। এবারে নির্বাচন শুধু দেশের জন্য প্রতিনিধি নির্বাচন করার জন্য নয়, এবারের নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠনের নির্বাচন।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারেনি। তারা কথা বলার স্বাধীনতা পায়নি। একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার থেকে অনেকটা পিছিয়ে গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভাটি এক পর্যায়ে জনসমূদ্রে পরিণত হয়।বাজার মাঠ পেরিয়ে চকবাজার পর্যন্ত লোকে লোকারণ্য ছিলো।কোথাও তিল ধারনের জায়গা ছিল না।

কাউকে ভোট জালিয়াতি করতে দেওয়া হবে না,নিজেরাও করবোননা বলে হুঁশিয়ারি দিয়ে জোনায়েদ সাকি বলেন,

‘আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেশের গণতন্ত্র ও অস্তিত্বের জন্য অত্যন্ত জরুরি। ভোট আপনার অধিকার, সেই অধিকার প্রয়োগ করুন। ভোট প্রদান শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রেই অবস্থান করবেন।’

তিনি বলেন, ‘মনে রাখবেন ১৯৭১ সালে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ২৪-এ আমাদের তরুণরা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য ত্যাগ স্বীকার করেছে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ।’

সাকি আরও বলেন, ‘আমাদের অসংখ্য প্রবাসী সন্তান রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। সারা দেশে প্রবাসী রেমিট্যান্সে ৫০০ উপজেলার মধ্যে বাঞ্ছারামপুর প্রথম স্থান। আমাদের টাকায় অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে অথচ আমাদের রাস্তা ঘাটের বেহাল অবস্থা। আমি বিশ্বাস করি মেঘনার ওপর সেতু নির্মিত হলে বাঞ্ছারামপুর শিল্প ও বাণিজ্যের এক বিশাল কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আমাদের সন্তানদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে হবে, বিশ্বমানের জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে হবে। যেন আমাদের তরুণরা ঘরে বসেই বিশ্ববাজারে কাজ করার সুযোগ পায়।’

সাকি আরও বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের। তারা তাদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে। আমাদের নদী-নালা, খাল-বিল ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। অসহায়, স্বাবলম্বী নন এমন প্রবীণ ও নাগরিকদের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে হবে। নারীদের নিরাপত্তা ও শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।’

গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানেরা যেন মাদক ও সন্ত্রাসে জড়িয়ে না পরে। একদিকে উন্নয়ন, অন্যদিকে নৈতিক সমাজ এই দুই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আগামী ১২ তারিখে যদি মাথাল প্রতীক বিজয়ী হয় এবং আমাদের জোট সরকার গঠন করে তাহলে বাঞ্ছারামপুরের ন্যায্য দাবিগুলো জোরালোভাবে আদায় করা সম্ভব হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুসার সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, অ্যাড. রফিক সিকদার, অ্যাড. জিয়াউদ্দিন জিয়া,জেলা বিএনপির সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলাম সিরাজ,জেলা বিএনপি নেতা বেলাল উদ্দিন সরকার,বাঞ্ছারামপুর

পৌর বিএনপি সাধারন সম্পাদক সালে মূসা, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা লিটন সরকার, যুবদল আহ্বায়ক  হারুনুর রশিদ আকাশ,সদস্য সচীব জিসান সরকার,পৌর বিএনপির সাবেক সভাপতি মতিয়ুর রহমান জালু, বিএনপি নেতা মজিবুর রহমান, কাইয়ুম সরকার, জোনায়েদ সাকির বড়বোন তাহমিনা প্রমুখ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায়  মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...

অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত  জাহানের ঘটনায় শোকে স্তব্ধ    কুমিল্লা
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...

অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি

আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
➤ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা
➤ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
➤ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
➤ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
➤ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন
➤ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ
➤ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে
➤ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায়
➤ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।
➤ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা
➤ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার
➤ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান
➤ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
➤ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
➤ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
➤ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir