প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Feb 2026, 1:15 AM
মেঘনায় ভোটকেন্দ্রে অনিয়ম বিএনপি’র ২ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মেঘনা উপজেলায় ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে পৃথক দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লুডি এবং উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে উপজেলার ২০ নম্বর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৩ নম্বর ভোটকেন্দ্রে অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আতাউর রহমান লুডির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে সেখান থেকে আটক করেন। অন্যদিকে সকাল ৮টার দিকে ২৪ নম্বর ব্রাহ্মণচর নয়োগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ নম্বর ভোটকেন্দ্রে টাকা বিতরণের সময় উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। মেঘনা উপজেলা সেনাবাহিনী ক্যাম্প থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...