প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 13 Feb 2026, 9:51 PM
নিজের সুপ্ত প্রতিভার কথা জানালেন তানিয়া বৃষ্টি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিপুণ অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেও তার আরও একটি পরিচয় রয়েছে, যা অনেকেরই অজানা। অভিনয়ের পাশাপাশি গানেও রয়েছে তার গভীর সংযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই সুপ্ত প্রতিভার কথা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ঝুলি খুলে বসলেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টির গানের অনুরাগ কোনো আকস্মিক শখ নয়, বরং এর ভিত্তি বেশ মজবুত। তিনি জানান, “আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি ছায়ানট এবং কচি-কাচার মেলায়। সেখান থেকেই আসলে আমার গানের উৎপত্তি।” প্রথাগত শিক্ষা থাকলেও অভিনয়ের ব্যস্ততায় গানে সেভাবে সময় দেওয়া হয়ে ওঠেনি। দীর্ঘদিন আড়ালে থাকলেও ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবং নিজের অভিনীত নাটকে কণ্ঠ দেওয়ার পর দর্শক তার গায়িকা সত্তার সঙ্গে পরিচিত হন। তানিয়া বলেন, “যখন নিজের নাটকে একটি মৌলিক গান গাইলাম এবং ইত্যাদিতে গাইলাম, তখন অল্প-স্বল্প মানুষজন জেনেছে যে আমি টুকটাক গান গাইতে পারি।” এবার আর দেরি নয়, নিজের মৌলিক গান প্রকাশের বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন তানিয়া। তিনি বলেন, “গান নিয়ে সব সময়ই মনে হতো, একটু সময় পেলে কিছু একটা করব। নিজের অরিজিনাল গান বের করার উদ্যোগ নেব-এমনটা ভেবেই অনেকগুলো বছর কেটে গেছে।” এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গানেও নিয়মিত হওয়ার ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...