প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Feb 2026, 9:55 PM
নতুন আরেকটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ফলে ক্রিকেটারদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে তিন দল নিয়ে ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’-এর আয়োজন করেছিল বিসিবি। এবার তাদের লক্ষ্য পাকিস্তান সিরিজ। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই দ্বিতীয় সপ্তাহে ঢাকায় খেলতে আসবে তারা। সেই সিরিজের প্রস্তুতির লক্ষ্যে বিসিবি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করতে পারে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। প্রথমে বাংলাদেশ ও পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বলে জানা গেলেও, ওয়ানডে সিরিজ হবে বলে জানিয়েছে ক্রিকবাজ। তাদের তথ্যমতে- মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর মে মাসে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে। সে কারণে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে মূলত জাতীয় দলের পাইপলাইন প্রস্তুত বা অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে বিসিএল আয়োজনের কথা ছিল। সেটি পিছিয়ে অন্য সময়ে আয়োজিত হতে পারে। তার বদলে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিসিএল মাঠে গড়াতে পারে ওয়ানডে ফরম্যাটে। বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মেদ কাওসার জানিয়েছেন, ‘আমরা অ-২৩ ক্রিকেটারদের নিয়ে ফেব্রুয়ারিতে বিসিএল আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ক্রিকেট অপারেশন্স বিভাগ জাতীয় দলের ক্রিকেটারদের মাঠে দেখতে চায়, যেহেতু বিশ্বকাপে না যাওয়ায় তাদের এখন খেলা নেই। তাদের সামনে মার্চে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ আছে।’ ‘তাই আমরা অ-২৩ বিসিএলের চেয়ে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। আমরা অ-২৩ বিসিএল আরেকটি উপযুক্ত সময়ে আয়োজনের পরিকল্পনা করছি’, আরও যোগ করেন বিসিবির এই পরিচালক। বিসিএলের প্রথম রাউন্ড হতে পারে ২২ অথবা ২৩ ফেব্রুয়ারি এবং ফাইনাল গড়াতে পারে মার্চের প্রথম সপ্তাহে। জানা গেছে, আসন্ন ঘরোয়া টুর্নামেন্টটির প্রথম তিন রাউন্ড রাজশাহী ও বগুড়া এবং ফাইনাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হবে। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে আয়োজন করা হতে পারে চারদিনের বিসিএল টুর্নামেন্ট। যেখানে সেন্ট্রাল, ইস্ট, নর্থ ও সাউথ জোন দুই রাউন্ডে ম্যাচ খেলবে বলে জানান আবু ইমাম মোহাম্মেদ কাওসার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...