প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Feb 2026, 12:04 AM
হোমনায় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা
হোমনা প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনের বালুর মাঠে বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় দলীয় নেতা-কর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং আনন্দ উদ্যাপন করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,“এই বিজয় জনগণের ভালোবাসার বিজয়, এ বিজয় হোমনা ও তিতাস বাসীর বিজয়। এ নির্বাচনে আমাদের প্রতিপক্ষ থেকে টাকা খেয়ে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বিরোধিতা করেছে। তার পরও আমাদের নেতাকর্মীদের পরিশ্রমে ও আন্তরিকতায় আমাদের সফলতা এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সহযোগীতায় এ এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে পারি।
হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, সাবেক উপজেলা এ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, মো. আলমগীর সরকার, মো. শাহ আলম, মো. জাকির হাসান,আবদুল আজিজ খন্দকার, আবু নাসের ওয়াহেদ সম্পদ, ইউপি চেয়ারম্যান শাহ জাহান মোল্লা, মো৷ সাইফুল ইসলাম ভিপি রাজা, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল, মো. হুমায়ুন কবীর, মো. হানিফ, মো৷ ইয়া মুছা, মনিরুল ইসলাম সরকার, অহিদুজ্জামান মোল্লা, শেফালী বেগম ও যুক্তরাজ্য জিয়াপরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার সহ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে জোর দেয়া...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর যানচলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক টমছমব্রিজ থেকে ইপিজেড হয়ে মেডিকেল পর্য...
ব্রাহ্মণপাড়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে এক ব্যক...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মো. ইদ্রিস ম...
মুরাদনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযো...
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাওলা সরকার (৪৫) নামের এক কৃষক...
সাংবাদিক সমিতি ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াবাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিট...
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
শ্যামল রুদ্রখাগড়াছড়ি সদর উপজেলায় বুধবার (৮ এপ্রিল) সকালে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট...
চৌদ্দগ্রামে শিক্ষকের অপমান সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে শ্রেণীকক্ষে সহপাঠিদের সামনে ওয়ারিশা আফরিন ফারিয়া নামে এক স্ক...