প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Feb 2026, 12:06 AM
কুমিল্লায় ১৮ লাখ ৪০ হাজার ৬৯৮ ‘হ্যাঁ’ ‘না’ ভোট ৭ লাখ ৯ হাজার ৭৬৫
অশোক বড়ুয়া
সারাদেশের ন্যায় কুমিল্লা জেলায় এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ নির্বাচনমুখী থাকায় এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
২৪-এর গণআন্দোলনের পর প্রায় দুই বছর ধরে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান এবং সহিংসতামুক্ত পরিবেশে নির্বাচনী প্রস্তুতি এ সফলতার অন্যতম কারণ বলে সংশ্লিষ্টরা মনে করেন। ভোটকেন্দ্রগুলোতে ছিল না কোনো উত্তেজনা বা সংঘাত; বরং দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটে জেলায় মোট ১১টি আসনে ২৫ লাখ ৫০ হাজার ৪৬৩ ভোট পড়ে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৮ লাখ ৪০ হাজার ৬৯৮ এবং ‘না’ ভোট ৭ লাখ ৯ হাজার ৭৬৫। মোট ভোটারের অর্ধেকের বেশি ভোটার গণভোটে অংশগ্রহণ করেন।
আসনভিত্তিক ফলাফল নিম্নরূপ—কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা):
মোট ভোট ২ লাখ ২৬ হাজার ৬৯৫। ‘হ্যাঁ’ ১ লাখ ৭১ হাজার ১৩৯ এবং ‘না’ ৫৫ হাজার ৫৫৬।
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস):
মোট ভোট ১ লাখ ৭৮ হাজার ৬৬৪। ‘হ্যাঁ’ ১ লাখ ৪৫ হাজার ৯৬২ এবং ‘না’ ৩২ হাজার ৩০২।
কুমিল্লা-৩ (মুরাদনগর):
মোট ভোট ২ লাখ ৫০ হাজার ৬৪৩। ‘হ্যাঁ’ ১ লাখ ৯১ হাজার ৭৩০ এবং ‘না’ ৫৮ হাজার ৯১৩।
কুমিল্লা-৪ (দেবিদ্বার):
মোট ভোট ২ লাখ ১০ হাজার ৬৭০। ‘হ্যাঁ’ ১ লাখ ৭১ হাজার ২৮৯ এবং ‘না’ ৩৯ হাজার ৩৮১।
কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া):
মোট ভোট ২ লাখ ৫০ হাজার ৯। ‘হ্যাঁ’ ১ লাখ ৭৭ হাজার ৩৬৭ এবং ‘না’ ৭২ হাজার ৬৪২।
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন):
মোট ভোট ৩ লাখ ১১ হাজার ৬৯৯। ‘হ্যাঁ’ ২ লাখ ১৩ হাজার ২৪৯ এবং ‘না’ ৯৮ হাজার ৪৫০।
কুমিল্লা-৭ (চান্দিনা):
মোট ভোট ১ লাখ ৬৩ হাজার ২২। ‘হ্যাঁ’ ১ লাখ ২৩ হাজার ৬৬৪ এবং ‘না’ ৩৯ হাজার ৩৫৮।
কুমিল্লা-৮ (বরুড়া):
মোট ভোট ২ লাখ ২ হাজার ৫৬০। ‘হ্যাঁ’ ১ লাখ ৩৩ হাজার ৫৯০ এবং ‘না’ ৬৮ হাজার ৯৭০।
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ):
মোট ভোট ১ লাখ ৭৯ হাজার ২৮৪। ‘হ্যাঁ’ ১ লাখ ৭৫ হাজার ৭৪৯ এবং ‘না’ ১ লাখ ৩ হাজার ৫৩৫।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই):
মোট ভোট ২ লাখ ৭৫ হাজার ৪২৮। ‘হ্যাঁ’ ১ লাখ ৭৯ হাজার ৬৯৬ এবং ‘না’ ৯৫ হাজার ৭৩২।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম):
মোট ভোট ২ লাখ ১২ হাজার ১৭৯। ‘হ্যাঁ’ ১ লাখ ৬৭ হাজার ২৫৩ এবং ‘না’ ৪৪ হাজার ৯২৬।
সামগ্রিকভাবে জেলার ১১টি আসনেই ‘হ্যাঁ’ ভোটের ব্যবধান উল্লেখযোগ্য ছিল। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় এ নির্বাচনকে সফল হিসেবে অভিহিত করছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে জোর দেয়া...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর যানচলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক টমছমব্রিজ থেকে ইপিজেড হয়ে মেডিকেল পর্য...
ব্রাহ্মণপাড়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে এক ব্যক...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মো. ইদ্রিস ম...
মুরাদনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযো...
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাওলা সরকার (৪৫) নামের এক কৃষক...
সাংবাদিক সমিতি ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াবাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিট...
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
শ্যামল রুদ্রখাগড়াছড়ি সদর উপজেলায় বুধবার (৮ এপ্রিল) সকালে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট...
চৌদ্দগ্রামে শিক্ষকের অপমান সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে শ্রেণীকক্ষে সহপাঠিদের সামনে ওয়ারিশা আফরিন ফারিয়া নামে এক স্ক...