প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Feb 2026, 12:07 AM
কুমিল্লায় বেশি ভোটের ব্যবধানে জয়ী জাকারিয়া তাহের, কম জসিম উদ্দিন
মাহফুজ নান্টু
কুমিল্লায় বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জসিম উদ্দিন।
কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু: রেজা হাসান জানান, কুমিল্লা-৮ আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন ১ লাখ ২৪ হাজার ১৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ২৭৮ ভোট।
কুমিল্লা-৫ আসনে বিএনপি'র জসিম উদ্দিন ৯ হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট।
১১টি আসনের প্রার্থীদের ভোটের ব্যবধান হচ্ছে, কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ২৮ হাজার ৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৪০হাজার৩০৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল পেয়েছেন ১লাখ ১২হাজার ২০৫ ভোট।
কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী সেলিম ভুইয়া ১৪ হাজার ৮৮৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ৭৬ হাজার ২৬৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন পেয়েছেন ৬১হাজার ৩৮৫ ভোট।
কুমিল্লা-৩আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ৫৩ হাজার ৫১৩ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১লাখ ৫৮হাজার ৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন ১লাখ ৪হাজার ৫৮০ ভোট।
কুমিল্লা-৪আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১লাখ ১০হাজার ২৩ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ১ লাখ ৬০হাজার ৮১। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকারের জসিম উদ্দিন পেয়েছেন ৪৯হাজার ৮৪৫ ভোট।
কুমিল্লা-৫ আসনে বিএনপি'র জসিম উদ্দিন ৯হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. মোবারক হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ভোট।
কুমিল্লা -৬আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী ৮৫হাজার ২৮০ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ১ লাখ ৯৯ হাজার ৩১০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০ ভোট।
কুমিল্লা -৭আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৪২হাজার ৮৯৪ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ৯০হাজার ৮১৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৭হাজার ৯২৫ ভোট।
কুমিল্লা-৮ আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন ১লাখ ২৪ হাজার ১৮৭ ভোটের ব্যবধানেবিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ২৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট।
কুমিল্লা-৯ আসনে বিএনপির আবুল কালাম ৫৪ হাজার ৬৫৪ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।
কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম ভুইয়া ৪৫ হাজার ৬৯৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬১ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা ইয়াছিন আরাফাত পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ১৫০ ভোট।
কুমিল্লা-১১আসনে জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো.তাহের ৫৬ হাজার ৭০০ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১লাখ৩৩ হাজার ৩০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার ইতিহাসে রেকর্ড ৬ষ্ঠ বারের মতো এমপি হলেন কায়কোবাদ
মহিউদ্দিন আকাশ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুমিল্লার রাজনীতির ইতিহাসে রেকর্ড গড়েছেন সাবেক...
জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে...
বাঞ্ছারামপুর প্রতিনিধিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জয়ের পর সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ...
তিতাসে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত অধ্যক্ষ সেলিম ভূঁ...
নাজমুল করিম ফারুক কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায়...
ব্রাহ্মণপাড়ায় সড়কে রাতভর ট্রাক্টরের দাপট ধুলার ঝড়—ভোগান্তি...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল থেকে শশীদল ইউনিয়নের সেনের বাজ...
কুমিল্লার ১১টি আসনে ৮৩ প্রার্থীর মধ্যে ৫৭ জনের জামানত বাজে...
আয়েশা আক্তারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনুএর অধীনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে...
নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে...
আরিফুর রহমান স্বপন, লাকসাম কুমিল্লা-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালামকে মন্ত্রী হিস...