প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2026, 10:01 AM
কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমজীবী মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান—মজিবুর রহমান ভূঁইয়া
তিনি বলেন, শ্রমিক সমাজ দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি। অথচ নানা ক্ষেত্রে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। শ্রমিকদের অধিকার আদায়ে সচেতনতা সৃষ্টি এবং তাদের কল্যাণে সংগঠিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ইসলামের সুমহান আদর্শ শ্রমিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণের পথ দেখায়। তাই মানুষের কাছে ইসলামের কল্যাণের বার্তা পৌঁছে দিতে দায়িত্বশীলদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
রোববার সন্ধ্যা ৬টায় কুমিল্লা স্থানীয় অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে মাসব্যাপী দাওয়াতী অভিযান উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতারুজ্জামান ও মাস্টার মো. সফিউল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো. মাইনুদ্দিন, মহানগরী শ্রমিক নেতা মো. নিজাম উদ্দিন, কলিমুল্লাহ, মহিউদ্দিন রিপন, নুর হোসেন, আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, মো. এমদাদ, মোহাম্মদ আলী, ফয়েজ আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...