প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Feb 2026, 12:20 AM
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা
বেলাল উদ্দিন আহাম্মদ
মূল্যতালিকা না রাখা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে কয়েকজন ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে মুরাদনগর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। পাশাপাশি মধ্যরাতে উপজেলা সদরের উত্তরপাড়ায় মদ্যপ অবস্থায় নজরুল ও মোবারক নামের দুই ব্যাক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৪০০ টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি জানান, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে বেশ কয়েক জন ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়াও মধ্যরাতে মদ পান করে জনগণের শান্তি বিনষ্ট করায় ২ জনকে জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পবিত্র রমজানে নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় আইন শৃঙ্খলা রক্ষায় মুরাদনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
গোল মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন সুইজারল্যান্ড কোচ মুরাত ই...
ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
প্রথম আধা ঘণ্টার একটু বেশি সময়ে দুই গোল খেয়ে এবং একজনকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ল কাতার। বিরতির আগে তার...
কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করল দক্ষিণ কোরিয়া। কিন্তু ব্যবধান আর ঘুচাতে পারল ন...
তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হ...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্...
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অং...
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের...
মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র
মো. আনোয়ারুল ইসলাম।।দুপুরের বিরতি শেষে ক্লান্ত মুখে শ্রেণিকক্ষে ফিরে আসা কিংবা খাবার খেতে বাড়ি গিয়ে...