প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 27 Feb 2026, 11:21 PM
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫
এফএনএস বিদেশ :
গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরাইলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা অব্যাহত রয়েছে। চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরাইল ও হামাস একে অপরকে দোষারোপ করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। হামাস কর্তৃপক্ষের অধীনে কাজ করা বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গতকাল শুক্রবার ভোরে গাজার মধ্যাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দু’জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও বৃহস্পতিবার মধ্যরাতের কিছু সময় পরে দক্ষিণ গাজায় আরেকটি ড্রোন হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি অনুযায়ী ইসরাইলি সেনারা তথাকথিত ‘ইয়েলো লাইন’ থেকে সরে গেলেও এখনও অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬০১ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনীর দাবী, একই সময়ে তাদের অন্তত চারজন সেনা নিহত হয়েছে। গাজায় সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ ও সীমিত প্রবেশাধিকার থাকায় হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...