...
শিরোনাম
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ⁜ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ⁜ লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা। ⁜ বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক ⁜ চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ার কামালের অন্তহীন জীবনযুদ্ধ ⁜ বুড়িচংয়ে কেন্দ্র পরিবর্তনের জন‌্য পরীক্ষার্থীদের স্মারকলিপি প্রদান ⁜ সড়কে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ⁜ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ১০ শিশু, হাসপাতালে চিকিৎসাধীন ৭৬ ⁜ ব্রাহ্মণপাড়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ⁜ ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার ⁜ ৩ লাল কার্ডের ম্যাচ সহজ জয় পেলো স্বাগতিক মেক্সিকো ⁜ ১৭ বছর পর শিরোপা ঘরে তুললো মোহামেডান ⁜ অজি দলে ডাক পেলো ভারতীয় বংশোদ্ভূত নিখিল চৌধুরী ⁜ মিরাজের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেলো ⁜ হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প ⁜ ৩ বছর কোমায় থাকার পর চলে গেলেন থাইল্যান্ডের রাজকুমারী ⁜ কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Mar 2026, 12:27 AM

...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় কাঁপছে ইরান News Image

রূপসী বাংলা ডেস্ক

ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল গতকাল শনিবার একযোগে ব্যাপক হামলা চালিয়েছে। তাদের এ হামলায় রাজধানী তেহরানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হামলার আগে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় তেহরানের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ ইরানের ‘আসন্ন হুমকি’ দূর করা। হামলার পর এক ভিডিও বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে বড় ধরনের হামলা শুরু করেছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট শিল্প ধ্বংস করা হবে এবং নৌবাহিনী ‘পুরোপুরি নিশ্চহ্ন’ করে দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনীকে তিনি ‘দায়মুক্তি অথবা নিশ্চিত মৃত্যু’-এর মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রস্তাব দেন। একই সঙ্গে সাধারণ ইরানিদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের স্বাধীনতার সময় এসে গেছে।’ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ অবশ্য এটিকে ‘প্রতিরোধমূলক হামলা’ বলে উল্লেখ করেছেন। 

এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের বিমান বাহিনী। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই হামলায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিরাপদ আছেন। অন্যদিকে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের কেশভারদুস্ত ও পাস্তুর এলাকায় সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘আমি নিজের চোখে দুইটি টমাহক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভেদ করতে দেখেছি। প্রথমে শব্দ শুনে ভেবেছিলাম যুদ্ধবিমান।’এএফপি সাংবাদিকরা শহরের কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়ার দুটি বড় কুন্ডলী দেখেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি। হামলার পর ইরান, ইরাক ও ইসরাইল তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের আশ্রয় নিতে আহ্বান জানায়। এদিকে, জেরুজালেমে সাইরেন বাজানো হচ্ছে ও ইসরাইলি কর্তৃপক্ষ মোবাইলে নাগরিকদের সতর্কবার্তা পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আকারের সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।  বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর.ফোর্ড ইসরাইল উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের একদিন পর ট্রাম্প বলেন, ‘আমাদের যা দরকার, তা দিতে প্রস্তুত নয় ইরান।’ তবে ওই আলোচনার মধ্যস্থতাকারী ওমানের প্রতিনিধি ভিন্ন চিত্র তুলে ধরেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানান, ইরান ইউরেনিয়াম মজুত শূন্যে নামাতে সম্মত হয়েছে। তেহরান তাদের বর্তমান মজুত জ্বালানিতে রূপান্তর করবে বলেও জানান তিনি। গণবিক্ষোভ দমনে কয়েক সপ্তাহ আগে ইরানি কর্তৃপক্ষ হাজার হাজার মানুষকে হত্যার পর এই হামলা চালানো হল। ২০১৫ সালের চুক্তিতে ইরান নিম্নমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সম্মত হয়। যদিও ট্রাম্প প্রথম মেয়াদে সেটি বাতিল করেছিলেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সোমবার ইরান ইস্যুতে ইসরাইল সফরে যাচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। দশকের পর দশক ধরে চলে আসা রীতির ব্যতিক্রম ঘটিয়ে, মার্কিন এই শীর্ষ কূটনীতিক এবার সাংবাদিকদের সঙ্গে নিচ্ছেন না। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে রুবিও বলেন, ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা না হলে ইরানের জন্য ‘অনেক বড় সমস্যা’ হবে। তবে ইরান জোর দিয়ে বলেছে, চলমান আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমিত থাকা উচিত। গত শুক্রবার রুবিও ইরানকে ‘অন্যায় আটকাদেশের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে নতুন করে কালো তালিকাভুক্ত করেছেন। ইরানে দীর্ঘদিন ধরে মার্কিন নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকদের অনৈতিকভাবে আটক রাখার কারণে এ ঘোষণা দেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘সফলতা পেতে অপর পক্ষকে সতর্ক মনোভাব ধারণ ও বাস্তববাদী হতে হবে, পাশপাশি ভুল পদক্ষেপ ও অযৌক্তিক দাবি এড়িয়ে চলতে হবে।’ জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএ সোমবার ইরানের সঙ্গে কারিগরি আলোচনা করবে। এএফপির হাতে পাওয়অ এক গোপন প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটি ইরানকে ‘গঠনমূলক সহযোগিতা’ করার আহ্বান জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। পারস্য উপসাগরীয় দেশ কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ ও অনিশ্চিত যুদ্ধ পরিস্থিতি তৈরি 

বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দেশটির জাফেয়ার এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পর ওই সামরিক ঘাঁটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এই পঞ্চম ফ্লিটটি পুরো অঞ্চলের নিরাপত্তা ও নজরদারির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। হামলার আগে বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রণালয় দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।

কাতারের রাজধানী দোহাতেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন ‘প্যাট্রিয়ট’ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে। তবে আল জাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘোষণার কিছুক্ষণ পরই দোহায় আরও দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কাতার সরকার জরুরি বার্তার মাধ্যমে সব নাগরিককে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ব্রিটিশ দূতাবাসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘মেজর কমব্যাট অপারেশন’ শুরুর ঘোষণা দেওয়ার পরপরই তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোর সামরিক ও প্রশাসনিক কেন্দ্রে শক্তিশালী হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাব দিতেই ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে এই বিশাল আক্রমণ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েল ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে নাগরিকদের বাঙ্কারে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে  ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্য...

‎ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগ...

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আব...

মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়ো...

ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান  প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরা...

নিজ¯^ প্রতিবেদকব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন,...

লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।

মাসুদ রানা, কুমিল্লা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন...

বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছ...

চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্রেফতার ২
চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক প...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
➤ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
➤ লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
➤ বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
➤ চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ার কামালের অন্তহীন জীবনযুদ্ধ
➤ বুড়িচংয়ে কেন্দ্র পরিবর্তনের জন‌্য পরীক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
➤ সড়কে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ
➤ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ১০ শিশু, হাসপাতালে চিকিৎসাধীন ৭৬
➤ ব্রাহ্মণপাড়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত
➤ মুরাদনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী
➤ ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার
➤ ৩ লাল কার্ডের ম্যাচ সহজ জয় পেলো স্বাগতিক মেক্সিকো
➤ ১৭ বছর পর শিরোপা ঘরে তুললো মোহামেডান
➤ অজি দলে ডাক পেলো ভারতীয় বংশোদ্ভূত নিখিল চৌধুরী
➤ মিরাজের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেলো
➤ হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প
➤ ৩ বছর কোমায় থাকার পর চলে গেলেন থাইল্যান্ডের রাজকুমারী
➤ কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir