প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Mar 2026, 12:23 AM
রমজানজুড়ে অসহায় রোজাদারদের পাশে মানবতার তরে মানবপ্রেমীর মানবিক উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাসে যখন ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনায় ব্যস্ত, ঠিক তখনই কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশের রাস্তার পাশে চোখে পড়ছে এক ব্যতিক্রমী মানবিক দৃশ্য। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার তরে মানবপ্রেমীর” উদ্যোগে প্রতিদিন গরিব, অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হচ্ছে।
রমজান মাসব্যাপী পরিচালিত এই মানবিক কার্যক্রম ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রতিদিন বিকেল থেকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা মহাসড়কের পাশে সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী সাজিয়ে রোজাদারদের হাতে তুলে দেন।
আনিসুর রহমান নামে প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে সুন্দরভাবে সাজানো ইফতারের আয়োজন দেখে তিনি গাড়ি থামিয়ে সবার সঙ্গে ইফতারে অংশ নেন। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।”
ইফতার গ্রহণ করতে আসা রোজাদার ইসমাইল মিয়া বলেন, “আমি প্রায় প্রতিদিন এখানে ইফতার করি। আমাদের মতো অসহায় মানুষের কথা ভেবে যারা এই আয়োজন করছেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন। অনেক মানুষ আছেন, যারা সারাদিন রোজা রাখলেও ভালোভাবে ইফতার করতে পারেন না।”
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. মিজানুর রহমান বলেন, “আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী এই ইফতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যেখানে প্রতিদিন শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। আমাদের লক্ষ্য শুধু খাবার বিতরণ নয়, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।”
তিনি আরও জানান, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এই কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে এবং সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিহাব বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা কৃতজ্ঞ। সকলের দোয়া ও সহযোগিতায় আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারবো, ইনশাআল্লাহ।” মানবিক এই উদ্যোগ এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে সমাজসেবামূলক কার্যক্রমের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...