...
শিরোনাম
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ ⁜ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান ⁜ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত ⁜ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে' ⁜ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ ⁜ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন ⁜ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম ⁜ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক ⁜ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন ⁜ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ⁜ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত ⁜ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার ⁜ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান ⁜ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক ⁜ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:22 AM

...
চান্দিনায় কোটি টাকার ফুট ওভারব্রিজ ‘মৃত্যুফাঁদ’ News Image

সোহেল রানা, চান্দিনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ত করিডোরে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লার চান্দিনা উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচটি ফুট ওভারব্রিজ। দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ-সবই হয়েছে। দুর্ঘটনায় ঝরেছে একের পর এক শিক্ষার্থীর প্রাণ। তবু বাস্তবতা ভিন্ন-ফাঁকা পড়ে আছে ওভারব্রিজ! আর ব্যস্ত সড়কে দ্রুতগতির যানবাহনের সামনে দিয়েই পার হচ্ছেন অধিকাংশ পথচারী। এতে বাড়ছে প্রাণহানি ও শঙ্কা।

সরেজমিনে চান্দিনা বাস স্ট্যান্ড, বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় সামনে বাস স্ট্যান্ড, মাধাইয়া বাস স্ট্যান্ড, কুটুম্বপুর বাস স্ট্যান্ড ও তীরচর-গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘুরে দেখা যায়— নির্মিত ফুট ওভারব্রিজগুলো কার্যত অব্যবহৃত বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোথাও মানুষ ব্রিজ এড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির সামনে দৌড়াচ্ছে, কোথাও ধুলাবালি-পাতায় ঢেকে জং ধরা ও ভাঙাচোরা সিঁড়ি পরিণত হয়েছে প্রকাশ্য মৃত্যুফাঁদে। অবকাঠামো আছে, কিন্তু কার্যকারিতা নেই-এমন চিত্রেই বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা।

কুটুম্বপুর ও গোমতা: ফাঁকা ব্রিজ, ধুলাবালি-পাতায় ঢেকে পরিত্যক্ত, নিচে ‘মৃত্যুদৌড়’

কুটুম্বপুর বাস স্ট্যান্ড এলাকায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় কয়েকজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নেতৃত্বে মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। তাদের দাবির মুখে সেখানে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পর থেকেই সেটি কার্যত অব্যবহৃত। এ বাস স্ট্যান্ডে দিনের ব্যস্ত সময়েও ওভারব্রিজ প্রায় জনশূন্য। অথচ নিচে থেমে নেই মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার। বাস-ট্রাকের ফাঁক গলে দৌড়ে রাস্তা পার হচ্ছেন নারী-পুরুষ, শিক্ষার্থী ও বৃদ্ধরা। হর্ন আর হঠাৎ ব্রেকের শব্দে প্রায়ই আতঙ্ক ছড়াচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, “ব্রিজ আছে, কিন্তু মানুষ ব্যবহার করে না। তাড়াহুড়া আর অসচেতনতার কারণে কয়েক মাস পরপরই দুর্ঘটনা ঘটে। প্রাণও গেছে কয়েক জনের, তবু শিক্ষা নেই।”

স্থানীয় বাসিন্দা আবদুল কাদের বলেন, “শিক্ষার্থীদের মৃত্যুর পর এলাকাবাসী রাস্তায় নেমেছিল। এখন ব্রিজ আছে, কিন্তু মানুষ উঠতে চায় না, শিক্ষার্থীরাও ব্যবহার করছে না, ব্রিজে উঠতে সময় লাগে-এই অজুহাতে অনেকে ঝুঁকি নেয় । সবাই সামনে দিয়ে পার হলে সময় বাঁচে-এই চিন্তাই বড় সমস্যা।”

কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা শিক্ষার্থীদের বারবার বলি ব্রিজ ব্যবহার করতে। কিন্তু নজরদারি না থাকায় তারা অনেক সময় ঝুঁকি নেয়। কিন্তু এই এক মুহূর্তের অসতর্কতাই জীবন কেড়ে নিতে পারে।”

একই চিত্র তীরচর-গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। ২০২২ সালের ২৯ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে নবম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (১৪) ট্রাকচাপায় নিহত হলে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী তার মরদেহ খাঁটিয়ায় শুইয়ে মহাসড়কে রেখে অবরোধ করেন। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। প্রশাসন ও চান্দিনার স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে এসে ফুট ওভারব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। কয়েক মাসের মধ্যেই ব্রিজ নির্মাণ সম্পন্ন হয়। ফুট ওভারব্রিজের নিচে সড়ক বিভাজকে থাকা লোহার ব্যারিকেড ভেঙ্গে তার ভেতর দিয়ে পার হচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু বাস্তবে কোনো শিক্ষার্থীকে সেটি ব্যবহার করতে দেখা যায় না। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সিঁড়িতে ধুলা-পাতা জমে জং ধরার শঙ্কা তৈরি হয়েছে। তাছাড়া ফুট ওভারব্রিজের নিরাপত্তা বেষ্টনীর লোহার গ্রিল কয়েকটি সংযোগ অংশ ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।

মাধাইয়া: জং ধরা সিঁড়িতে কাঠের তক্তা ‘রক্ষণাবেক্ষণের অভাবে মৃত্যুফাঁদ’

সবচেয়ে উদ্বেগজনক চিত্র মাধাইয়া বাস স্ট্যান্ড এলাকায়। সিঁড়ির একাধিক ধাপ জং ধরে ভেঙে বড় গর্তে পরিণত হয়েছে। স্থানীয়রা বাধ্য হয়ে ভাঙা স্থানে কাঠের তক্তা বসিয়ে অস্থায়ী সমাধান করেছেন। কিন্তু সেটিও নড়বড়ে। সামান্য পা পিছলালেই ঘটতে পারে বড় দুর্ঘটনা।

পথচারী আবদুল মান্নান বলেন, “ সিঁড়ির অধিকাংশ ধাপগুলো ভেঙ্গে ঝাঁঝরা হয়ে গেছে। ফাঁকা স্থানে পা আটকে যায়। স্থানীয়রা সিঁড়ির ফাঁকা অংশে কাঠের তক্তা সাময়িকভাবে বসালেও ঝুঁকি রয়েই গেছে। কারণ পাঁয়ের ধাক্কায় কাঠ সরে গেলে সোজা নিচে পড়ে যাওয়ার আশঙ্কা। তবু নিচ দিয়ে গেলে গাড়ির ভয়-দুই দিকেই ঝুঁকি।”

জয়নাল আবেদীন নামে একজন স্কুলশিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন,“সংস্কারহীনতায় ব্রিজ এখন নিজেই বিপজ্জনক। দীর্ঘদিন ধরে কোনো রকম মেরামত বা রক্ষণাবেক্ষণ না করায় সিঁড়ির ফাঁকা অংশে প্রায়ই মানুষের পা আটকে যাচ্ছে এবং অনেকে আহত হচ্ছেন। দিনের বেলায় সতর্কভাবে পার হওয়া গেলেও রাতের অন্ধকারে ব্রিজটি ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে। ইতোমধ্যে বহু মানুষের হাত-পা কেটে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটেছে।

তিনি আরও বলেন, নিচের ব্যস্ত মহাসড়কে দ্রুতগতির যানবাহনের সামনে দিয়ে রাস্তা পার হওয়াও সমান ঝুঁকিপূর্ণ। কিন্তু বিকল্প কোনো নিরাপদ পথ না থাকায় পথচারীরা বাধ্য হয়ে এই জরাজীর্ণ ব্রিজই ব্যবহার করছেন। কোটি টাকার প্রকল্প এভাবে অবহেলা ও দায়িত্বহীনতার কারণে নষ্ট হয়ে যাওয়া সত্যিই দুঃখজনক এবং উদ্বেগজনক।

চান্দিনা: বাস স্ট্যান্ডে লোহার ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণহীন পারাপার

চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায় ওভারব্রিজের নিচে মহাসড়কের বিভাজকের ওপর থাকা লোহার ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে। ফলে মানুষ সহজেই বিভাজক ডিঙিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে সংঘর্ষের ঝুঁকি। বাসচালক মো. জসিম উদ্দিন বলেন, “হঠাৎ সামনে মানুষ চলে আসে। বড় দুর্ঘটনা এড়াতে গিয়ে আমরাই বিপদে পড়ি। কঠোর নজরদারি দরকার।”

উপজেলা প্রশাসনের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। হাইওয়ে পুলিশও নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে। তবে বাস্তবে কার্যকর পদক্ষেপের দৃশ্যমানতা চান স্থানীয়রা।

সড়ক ও জনপথ কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলম মোস্তফা জানান,“যেসব ওভারব্রিজে ভাঙাচোরা বা জং ধরার সমস্যা আছে, সেগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ব্যারিকেডও মেরামত করা হবে।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...

মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...

আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...

অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি  আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...

প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...

বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
➤ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
➤ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
➤ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
➤ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ
➤ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন
➤ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম
➤ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক
➤ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন
➤ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
➤ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত
➤ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার
➤ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান
➤ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক
➤ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir