প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 9:24 AM
বাঞ্ছারামপুরে শত বছরের পুরনো কবুতরের হাটে বিক্রি হয় লাখ টাকার কবুতর
ফয়সল আহমেদ খান
রোববার আসলেই হাট বসে। সে-ই শত বর্ষ আগে থেকে। এদত অঞ্চলের মানুষ হাটটিকে ঘিরে ব্যবসায়িক লেনদেন চলে। ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার মওলাগঞ্জ বাজার (বড় বাজার বলে ব্যাপক পরিচিত) এই বাজারের এই হাটটির সুখ্যাতি বৃহত্তর কুমিল্লা জুড়ে। তবে,বিগত ১২/১৩ বছর ধরে রবিবারের হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে এই বড়বাজারের বিশাল এলাকা জুড়ে বেচা-কেনার জন্য অপেক্ষা করে শত-শত কবুতর। হাজারো পন্যসামগ্রী এই বৃহত সাপ্তাহিক হাটে সদাই হলেও,কবুতর বাজারটি সুখ্যাতি কুড়িয়েছে যুগ ধরে।
এখানে পাশ্ববর্তী নারায়নগঞ্জ, সাভার,ঢাকার কাপ্তান বাজার, নরসিংদী মাধবদী, গোপালদী, মুরাদনগর, নবীনগর, ব্রাহ্মনবাড়িয়া,আখাউড়াসহ বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ক্রেতারা আসেন নানান প্রজাতির কবুতর কিনতে বা বেঁচতে। ক্রেতা-বিক্রেতাদের জন্য দেয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা,আর্থিক গ্যারান্টি,থাকা-খাওয়ার ব্যবস্থা করেন হাটের ইজারাদার।জানা গেছে,এই হাটে ৮’শ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের একজোড়া কবুতর বিক্রি হচ্ছে। জাত,রং,বয়স ইত্যাতির উপর নির্ভর করে দাম ঠিক করা হয়।
কবুতর হাট ঘুরে দেখা গেছে, ম্যাগপাই, বুডারবল, কৃষ্ণা, লক্ষ্যা, জগভিন, নান, বাগদাদী, রেইন, লালসিরাজী, সিলভার সিরাজী, জেকভিন, সাটিং, গ্রীবাজ, হোমাসহ নানা রং আর জাতের মূল্যবান কবুতর কেনা-বেচা হয় এই হাটে।আর লেনদেন হয় বেশ কয়েক লাখ টাকার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...