প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 9:26 AM
দাউদকান্দিতে নদী পুনরুদ্ধার বর্জ্যঅপসারণ ও ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিম সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে নদী পুনরুদ্ধার, বর্জ্যঅপসারণ ও ব্যবস্থাপনার শীর্ষক সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ধাঁনসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ধাঁনসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া,জ্যেষ্ঠ সহসভাপতি আসিফ কবির, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফরাজী, অধ্যাপক মতিন সৈকত, গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজান, সাংবাদিক এম এইচ মোহন,হানিফ খান,জাকির হোসেন হাজারী,আলমগীর হোসেন,শরীফ প্রধান ও শরীফুল ইসলাম প্রমুখ।
বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, গোমতী নদী এবং কালাডুমুর নদের উৎস্যমুখ মাইথারকান্দি খালটি গৌরীপুর বাজারের ময়লায় ভরাট হয়ে গেছে।খালটি ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বারপাড়া, সুন্দলপুর,গৌরীপুর ইউনিয়নের মাঠগুলোর অসংখ্য কৃষি জমি প্রায় ১০ বছর যাবত ফসল আবাদ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে গৌরীপুর বাজারে হাটু সমান পানি হয়ে যায়।চলাচলে জনগনের দুর্ভোগ চরমে পৌঁছে।তাই কৃষি জমিতে পুনরায় ফসল আবাদ চালু করতে এবং জলাবদ্ধতা নিরসনে খালটি পুনরুদ্ধার এবং বর্জ্যঅপসারণে স্থানীয় ধাঁনসিঁড়ি সমাজকল্যাণ সংস্থাটি এগিয়ে আসেন। ময়লা অপসারণের কাজ শুরু করছেন। দীর্ঘ বছরের জমাটবাধা ময়লা অপসারণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকদের পরামর্শ নেওয়ার জন্য তাদের এ ক্ষুদ্র আয়োজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...