প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:10 AM
ছয় মাস ধরে বন্ধ চান্দিনা শিক্ষা প্রকৌশলীর কার্যালয়, নিয়মিত অফিস করেন না প্রকৌশলী
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় উপজেলা শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে না আসার অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয়টির প্রধান ফটকে দীর্ঘ ছয় মাস যাবৎ তালা ঝুলছে। তিনি নিয়মিত কর্মস্থলে না এসেও বেতন উত্তোলনের পাশাপাশি সরকারি নানা কাজে ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায় করে নিচ্ছেন।
চান্দিনা উপজেলা পরিষদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পৃথক কার্যালয় রয়েছে। কিন্তু মাসের পর মাস উপজেলা শিক্ষা প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকে তালা থাকায় জরুরী প্রয়োজনে দূর-দূরান্তের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ওই কার্যালয়ে এসে কর্মকর্তাকে পান না বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পরিষদের পশ্চিমপাশে অবস্থিত একটি ভবনে উপজেলা শিক্ষা প্রকৌশলীর কার্যালয় হিসেবে নির্ধারণ করা আছে। ওই কার্যালয়টিতে কয়েক লক্ষ টাকা ব্যয়ে সম্প্রতি সংস্কার করা হয়েছে। কিন্তু সংস্কার করা ওই অফিসের তালা খোলা হয়নি গত ছয় মাস।
চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল ভৌমিক জানান- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আমাদের বিদ্যালয়ে ২০ লাখ টাকার সংস্কার করা হয়েছে। আমরা শিক্ষা প্রকৌশলীকে তাঁর কার্যালয়ে গিয়ে একদিনও পাইনি। তবে তিনি বিদ্যালয়ে এসে কাগজপত্র স্বাক্ষর করে গেছেন।
একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ থেকে শুরু করে সংস্কার কাজ সবই হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে। কিন্তু আমরা এসব বিষয়ে জানতে কয়েকদিন চান্দিনা উপজেলা শিক্ষা প্রকৌশলীর কার্যালয়ে এসেও গেইটে তালা ঝুলানো দেখে হতাশ হই।
চান্দিনা উপজেলা শিক্ষা প্রকৌশলী লক্ষণ সূত্রধর জানান- চান্দিনা অফিসে কাজ কম থাকায় আমার তেমন যাওয়া হয়না। যখনই যাই কুমিল্লা থেকে গিয়ে কাজ শেষ করে চলে আসি। পাশাপাশি আমি তিতাস উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছি। এছাড়া আমি জেলায় অফিস করি। জেলাতে আপনার হাজিরা খাতায় স্বাক্ষর করেন কিনা? এমন প্রশ্নে তিনি বলেন- আমি চান্দিনা আসলে আপনার সাথে দেখা করবো।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান- কয়েক মাস আগে ওই কার্যালয়ে সংস্কার কাজ চলছিল, কিন্তু শেষ হয়েছে কিনা তা তিনি আমাকে অবহিত করেননি। বিস্তারিত আমি জেনে জানাতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...