প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:11 AM
বাঞ্ছারামপুর উপজেলা মৈত্রী সমিতির ইফতার মাহফিলে জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুর প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন।খুব শীঘ্রই বাংলাদেশ আগের অবস্থা থেকে বদলে যাবে।তারই ধারাবাহিকতায় আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কড়াইল বস্তিতে উদ্ধোধন করবেন। আর আমি বাঞ্ছারামপুর পৌরসভার আসাদনগরে (৮নং ওয়ার্ড) একই সময়ে উদ্ধোধন করবো। আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম,তা এখন দৃশ্যমান হতে শুরু করবে। একইভাবে ইদের আগেই কৃষি কার্ড ও মসজিদের ইমাম,মুয়াজ্জিনদের কার্ডও দেয়া হবে।"
ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। রবিবার (৮ মার্চ) রাজধানী ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সভাপতি মো. জুনাইদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রফিক সিকদার, এ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) সাইদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন কবির জিতু, সাবেক সভাপতি আবু মুসা সরকার, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াছ, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান সাইদ, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন সরকার রাজিব,নারী নেত্রী নাহিদ সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...