প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:11 AM
আন্তর্জাতিক নারী দিবসে অন্ধ কল্যাণ সমিতির র্যালি
নিজস্ব প্রতিবেদক
গতকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে কুমিল্লায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা ও বর্নাঢ্য র্যালীর আয়োজন করা হয়। অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা ও বর্নাঢ্য র্যালীতে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত চক্ষু হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানের বিকো ও চক্ষু হাসপাতালের সকল স্তরের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহন করেন।
বিকো চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে দিবসের প্রতিপাদ্য বিষয় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার এর আলোকে বর্নাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডা. এ কে এম আব্দুস সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মৃণাল কান্তি ঢালী।
অনুষ্ঠানের উদ্বোধনকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডা. এ কে এম আব্দুস সেলিম আন্তর্জাতিক নারী দিবসে নারীদের অধিকার আদায়ে এবং নারীদের নিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়নে বৈষমতা দূরীকরনের আহবান জানান। তিনি গভীর ক...তজ্ঞতা প্রকাশ করে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুমিল্লায় প্রতিষ্ঠিত বিকো ও চক্ষু হাসপাতালের সরেজমিনে এসে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন কুমিল্লার সাবেক এমপি জেলা বিএনপির নেত্রী বেগম রাবেয়া চৌধুরী এবং বিশিষ্ট নারী নেত্রী একুশে পদক প্রাপ্ত ডা. যোবায়দা হান্নান এবং ডা. ওয়ালী উল্লাহসহ বিকো ও চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠা লগ্নে সকল নেত্রীবৃন্দকে ক...তজ্ঞতার সাথে স্মরন করেন। তিনি বলেন বর্তমানে হাসপাতালের কার্যক্রম সন্তোষজনকভাবে মানবতার সেবায় এগিয়ে চলেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন সমিতির সহ সভাপতি ইঞ্জি: মো: শাহাবুদ্দিন, কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য মো: মোস্তাক আহম্মেদ মজুমদার, কনসালটেন্ট ডা. এ কে এম কামরুল আহসান, জুনিয়র কনসালটেন্ট ডা. প্রাণতোষ চন্দ্র পাল, ডা. মো: গোলাম মোস্তফা, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো: মাঈনুদ্দিন, মেডিকেল অফিসার, ডা. হাসান আল বান্না, ডা. দেবারতি চন্দ, ডা. আইরিন আক্তার, ডা. উম্মে জোহরা টুকটুক, ডা. কাউছার আহম্মেদ এবং ডা. হারুন অর রশিদসহ বিকো ও চক্ষু হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এদিকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়ন¯’ ঘারমোড়া এ কে ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ে আন্তজার্তিক নারী দিবসের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী স্বা¯’্য কর্মকর্তা ডা. আয়েশা খানম। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইপিআই কর্মকর্তা উম্মে সায়েরা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: ইকবাল হোসেন মোল্লা। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন বিকো ও চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার দে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...