...
শিরোনাম
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ ⁜ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা ⁜ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন ⁜ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ⁜ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা ⁜ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২ ⁜ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী ⁜ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম। ⁜ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:17 AM

...
ফেব্রুয়ারিতে কুমিল্লায় ৪০৭ মামলা বেড়েছে ডাকাতি ও নারী নির্যাতন News Image

অশোক বড়ুয়া

কুমিল্লা জেলায় গত ফেব্রুয়ারি মাসে জেলার ১৮টি থানায় মোট ৪০৭টি মামলা দায়ের হয়েছে। যা গত জানুয়ারি মাসের তুলনায় ৮৪টি কম। তবে থানায় দায়েরকৃত মামলার তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ডাকাতি-দস্যুতা, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে খুন, ধর্ষণ, চুরি, অস্ত্র উদ্ধার, অপমৃত্যু ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলার সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, গত এক মাসে ১৮টি থানায় দায়েরকৃত ৪০৭টি মামলার মধ্যে খুনের মামলা ১২টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ১৯টি, ধর্ষণ ৮টি, চুরি ৩৭টি, ডাকাতি ও দস্যুতা ১৫টি, অস্ত্র উদ্ধার ৭টি, অপহরণ ৩টি এবং অপমৃত্যুর মামলা ৪২টি। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ১৩১টি। এ সময়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ঈদকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নগরীর তীব্র যানজট নিরসনে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

রোববার (৮ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যপত্র পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের প্রধানরা।

সভায় মনিরুল হক চৌধুরী বলেন, নগরীর যানজট নিরসনে অবিলম্বে সড়কের ওপর বসা বাজার সরিয়ে নিতে হবে এবং গুরুত্বপূর্ণ বাজারগুলো স্থানান্তরের উদ্যোগ নিতে হবে। অবৈধ বাজার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে শহরের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। নগরী ও জেলায় অসংখ্য অবৈধ যানবাহন চলাচল করছে। অভিযান পরিচালনা করে এসব অবৈধ যানবাহন বন্ধ করতে হবে।

এছাড়া গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়েও প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইপিজেড এলাকার বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে তদারকির নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অস্ত্র চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা হচ্ছে।

তিনি আরও বলেন, জ্বালানি তেল সীমিত হয়ে যাচ্ছে। তেল ব্যবহারে কৃচ্ছ্রসাধনের নির্দেশ দেওয়া হয়েছে। তেল চুরি হয়ে বাইরে চলে যাচ্ছে কি না সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক না হলে তেলের সংকট কমবে না। কোনো ধরনের জ্বালানি তেল মজুদ করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার কার্যপত্রে জানানো হয়, গত ফেব্রুয়ারি মাসে কুমিল্লা জেলায় ডাকাতি, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে খুন, ধর্ষণ, চুরি ও অপমৃত্যুর ঘটনা কিছুটা হ্রাস পেয়েছে। চাঁদাবাজি ও কিশোর গ্যাং সংক্রান্ত অপরাধের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...

চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে  জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী  ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...

কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
➤ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
➤ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
➤ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
➤ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
➤ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
➤ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২
➤ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী
➤ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম।
➤ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir