প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2026, 10:15 AM
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলম
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ৪৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক, সামাজিক ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পূজার সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সহ-সভাপতি আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ, বুড়িচং থানার এসআই মো. জয়নুল আবেদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বশির আহমেদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, পল্লী বিদ্যুতের এজিএম আশরাফুল ইসলাম, আনসার-ভিডিপি কর্মকর্তা পেয়ারা বেগম।
এছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতা বাবু বিরাজ ভট্টাচার্য, বাবু শম্ভু চৌধুরী, সজল মিত্র, মধুসূদন বিশ্বাস, অ্যাডভোকেট কিংকর দেবনাথ, ছাত্র প্রতিনিধি সাব্বির আহমেদ, আবদুল হক মেম্বারসহ উপজেলার ৪৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...