প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2026, 10:09 AM
ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা জেলায় সেপ্টেম্বর মাসের মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য ‘বিশেষ পুরস্কার’ পেয়েছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন। একই সঙ্গে মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও সামারি ট্রায়ালে সাজা নিশ্চিত করায় থানার কয়েকজন পুলিশ সদস্যও পুরস্কৃত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা পুলিশ লাইনসে আয়োজিত কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলার মধ্যে শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারের স্বীকৃতি পেয়েছেন ব্রাহ্মণপাড়া থানার এসআই আল-আমিন, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মো. নুর-আল-আহসান। তাঁদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে ভারতীয় বাজি ২ হাজার ৩৫০টি, গাঁজা ৯৯ কেজি ৫০০ গ্রাম, ইয়াবা ১ হাজার ৮৫০ পিস, তেল ৪৯০ ইউনিট, বিয়ার ৩১ বোতল, হুইস্কি ১৪১ বোতল ও স্কাফ সিরাপ ৫০ বোতল উদ্ধার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা তামিলে সাফল্যের জন্য এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মো. কামরুজ্জামান ও এএসআই মো. নুর-আল-আহসান পুরস্কার পেয়েছেন। তাঁরা সেপ্টেম্বর মাসে মোট ৭৯টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেন।
সামারি ট্রায়ালে ১১৫ জনকে সাজা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কৃত হয়েছেন এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মো. নাছির উদ্দিন।
জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসব সদস্যকে পুরস্কৃত করা হয়। তাঁদের এ সাফল্যে থানার অন্যান্য সদস্যদের মধ্যেও কাজের উৎসাহ বেড়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...