প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2026, 9:57 AM
কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন
মহিউদ্দিন আকাশ ||
কুমিল্লার মেঘনার কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি গৌরবময় পালক। বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবার বিশ্বের ঐতিহ্যবাহী আইন প্রতিষ্ঠান The Honourable Society of Lincoln’s Inn থেকে মর্যাদাপূর্ণ ‘Call to the Bar’ (ব্যারিষ্টার আ্যট ল')
অর্জন করেছেন তিনি।
Lincoln’s Inn থেকে ইস্যু করা তাঁর Certificate of Call অনুযায়ী, মোহাম্মদ সাইফ উদ্দিন রতন ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে Lincoln’s Inn-এ ভর্তি হন। পরবর্তীতে ৮ অক্টোবর ২০২৬ তিনি আনুষ্ঠানিকভাবে ‘Called to the Bar’ (ব্যারিষ্টার আ্যট ল') হন। এর মধ্য দিয়ে ব্যারিস্টার হিসেবে তাঁর পেশাগত যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।
এর আগে অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ লাভ করেন। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক নির্বাচিত সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার এ গৌরবময় অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লা, বিশেষ করে তাঁর নিজ উপজেলা মেঘনায়, আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
এবার Lincoln’s Inn থেকে ‘Call to the Bar’ অর্জনের খবরেও তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নতুন করে আনন্দের সৃষ্টি হয়েছে। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ আইনগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিকভাবে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান থেকে এই স্বীকৃতি তাঁর পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের জলারপাড় নয়াগাঁও গ্রামের মরহুম রমিজ উদ্দিনের ছেলে। নিজ এলাকার এই কৃতি সন্তানের ধারাবাহিক সাফল্যে মেঘনা ও কুমিল্লাবাসীর মধ্যে গর্ব ও আনন্দের অনুভূতি তৈরি হয়েছে।
সাইফ উদ্দিন রতনের এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা করছেন, আইন অঙ্গনে তাঁর অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে জাতীয় দায়িত্ব এবং Lincoln’s Inn থেকে ‘Call to the Bar’—আইন অঙ্গনে সাইফ উদ্দিন রতনের ক্যারিয়ারে যুক্ত হলো দুটি উল্লেখযোগ্য মাইলফলক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...