প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2026, 10:10 AM
কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত
মো. আনোয়ারুল ইসলাম।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা বিরল প্রজাতির ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত করেছে বন বিভাগ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরের দিকে স্থানীয় বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে কাছিমগুলো নদীতে অবমুক্ত করা হয়।
এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা কুল্লাপাথর এলাকা থেকে কাছিমগুলো উদ্ধার করা হয়। ব্রাহ্মণপাড়া বন বিভাগ ও সালদানদী বিওপির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন।
কুমিল্লা কোটবাড়ি সোসাল ফরেস্ট ডিভিশনের রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার সকালে যৌথ অভিযানে ২৫টি সুন্দি কাছিম উদ্ধার করা হয়। এগুলো বিরল প্রজাতির ও মূল্যবান হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, কাছিমগুলো উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, বিজিবি সদস্য ও বন কর্মকর্তাদের উপস্থিতিতে সালদা নদীতে অবমুক্ত করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...