প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 9:34 AM
আলমগীর হোসেন চান্দলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। শনিবার (২৯ জুন) উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দক্ষিণ চান্দলা বাজারের ব্যবসায়ী ২৭২ জন ভোটারের মধ্যে ২৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে মো. আলমগীর হোসেন ১৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা জামান পান ১২৮ ভোট। মাত্র ৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন আলমগীর হোসেন।
এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাজার পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি কনু মিয়া। নির্বাচন পরবর্তী সময়ে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আলমগীর হোসেন বলেন, “দক্ষিণ চান্দলা বাজারের ব্যবসায়ীরা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। উন্নয়ন হবে বাস্তবভিত্তিক, সকলের পরামর্শে।” তিনি আরও জানান, বাজারে সুশৃঙ্খল পরিবেশ, নিরাপত্তা, সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...