প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 9:37 AM
বাঞ্ছারামপুরে ২ সন্তানের জননী গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগরে রিপন মিয়ার স্ত্রী ২ সন্তানের জননী রাশিদা আক্তার (২৮) কে আজ দুপুরে তার শশুড়বাড়ীর লোকজন পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের স্বজনেরা।
আজ বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. পান্না বনিক বলেন, রাশিদাকে আশংকাজনক অবস্থায় আনা হয়, আমি তাকে ওয়াশ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করি। পরে শুনেছি পথিমধ্যে তিনি মারা গেছেন। "
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, "আমি বিষয়টি শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এটি হত্যা না-কি আত্মহত্যা সেটি ময়নাতদন্ত করলেই জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে "
নিহত রাশিদার পিতা পৌরসভার দশদোনা গ্রামের গিয়াসউদ্দিন ও রাশিদার ফুফু আছমা আক্তার জানান, আমাদের মেয়ে রাশিদাকে পিটিয়ে হত্যা করে মুখে কেরির ঔষধ দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে এলাকায় প্রচার করে। কিন্তু সে আত্মহত্যা কেন করবে? তার ৮ ও ৪ বছর বয়সী দুটি ছেলে রয়েছে। রাশিদার ননদ ও চাচাসহ শশুড়বাড়ির লোকজন পারিবারিক অশান্তির কারণে পিটিয়ে মেরেছে। এর বিচার চেয়ে আমরা মামলা করবো। "
নিহতের বড় সন্তান মো. আব্দুল্লাহ (৮) সন্ধায় সাংবাদিকদের জানায়, "আমার আম্মুকে ফুফু জুলেখা গাছের ডাল (লাকড়ি) দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে।" রাশিদাকে মেরে ফেলার অভিযোগে অভিযুক্ত সরকারি হাসপাতালে ভর্তি জুলেখা বলেন,তাদের অভিযোগ পুরোটাই মিথ্যা। আমার ভাইয়ের স্ত্রী রাশিদা পরকীয়া প্রেমে লিপ্ত ছিলো। প্রবাসী ভাই রিপনের সাথে আজ সকালে এই নিয়ে কথা কাটাকাটি হলে সে কেরির ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে।পরকীয়ার বিষয়টি আমরা রাশিদার বাবা মাকে আগেও জানানো হয়েছিলো।রাশিদাকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করেছি।উল্টো তারা আমাকে সহ আমার আরেক বোনকে বেদম পিটিয়েছে।আমাদের ঘরবাড়ি ভাংচুর করেছে।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...