প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:04 AM
ব্রাহ্মণপাড়া মহালক্ষীপাড়া গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক এড. কামরুল ইসলামের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (১৪ মার্চ) বিকেলে সিদলাই গ্রামে এড. কামরুল ইসলামের বাড়ির আঙ্গীনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গরিব, অসহায় ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে ধর্মীয় আলোচনা করেন মাওলানা আঃ কাদের ভুইয়া। তিনি রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মজিবুর রহমান। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে...
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টো...
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...