প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 8:37 AM
ব্রাহ্মণপাড়ার চান্দলা বাজার পরিচালনা কমিটির আবারও সভাপতি নির্বাচিত হলেন কনু মিয়া
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা বাজার পরিচালনা কমিটির আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি সদস্য কনু মিয়া। শনিবার (২৯ জুন) উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ওই বাজারের সাবেক সভাপতি কনু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
নির্বাচন পরবর্তী সময়ে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় কনু মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
কনু মিয়া বলেন, “দক্ষিণ চান্দলা বাজারের ব্যবসায়ীরা আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। উন্নয়ন হবে বাস্তবভিত্তিক, সকলের পরামর্শে।” তিনি আরও জানান, বাজারে সুশৃঙ্খল পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...