প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 8:38 AM
ব্রাহ্মণপাড়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ
মোঃ আবদুল আলীম খান
ব্রাহ্মণপাড়া উপজেলার তামাক নিয়ন্ত্রণ আইন উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কৃতিত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে গতকাল সোমবার (৩০ জুন) দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান,পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তোফায়েল আহমেদ ভূইয়া।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া রিপন, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুতের এজিএম সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার রাগিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম, উপজেলা খাদ্য অফিসার উম্মে তানিমা মুন্নি, সেনেটারী ইন্সপেক্টর পারভিন সুনতলা, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিনসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় প্রশিক্ষকরা বলেন ধুমপান ও তামাক জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন ক্যান্সার যক্ষা হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ করুন। এ সময় তারা আরো বলেন ধূমপান শুধু নিজের ক্ষতি করে না আশেপাশে সকল মানুষকে ক্ষতি করে তাই আসুন আমরা নিজেরা ধূমপান থেকে বিরত থাকি এবং অন্যকে ধূমপান থেকে বিরত রাখি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...