প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:11 AM
লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাসুদ রানা, কুমিল্লা
লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রথমে র্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মমিন আলী। বিএনপি নেতা মাও. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ও উপজেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২৮তম ব্যাচের ৮জন অভিজ্ঞ ডাক্তার ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
সভায় ডাঃ এনামুল হক বলেন, ডেঙ্গু মারাক্তক ভাবে ছড়িয়ে পরতে পারে আমাদের অসচেতনার অভাবে। এছাড়াও, আপনারা হয়তো জানেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার একজন সুনামধন্য গাইনী ডাঃ কাকুলি নিহত হয়েছেন। আমাদের সকলকে সচেতন হতে হবে। সামনে বৃষ্টির দিন আসতাছে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। আগামীদিনে ডেঙ্গু প্রতিরোধে আমরা বিভিন্ন স্থানে সচেতনতামূলক ক্যাম্পেইন করবো।
রূপসী বাংলার সাংবাদিক মাসুদ রানা বলেন, ডেঙ্গু রোগ তথা এডিস মসার বিস্তার ঠেকাতে স্কুল কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে হবে। তাছাড়া, বাজার কেন্দ্রীক বাজার কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের সচেতন করতে হবে। গ্রাম পর্যায়ে সচেতনতা বাড়াতে প্রশাসনের পাশাপাশি সাধারন জনগনকেও কাজে লাগাতে হবে। তাহলেই এডিস মসার বিস্তার ঠেকাতে সক্ষম হবো।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে আমাদের মশারি টাঙ্গাতে হবে। এডিস মশার বিস্তার যাতে কোন ভাবে না হয়। সেই দিকটা খেয়াল রাখতে হবে। এছাড়াও, উপজেলা প্রশাসনের পক্ষথেকে আগামীদিনে প্রতিনিয়ন সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে। এবং গণমাধ্যম কর্মীদের বিষয়টি ভালভাবে প্রচার প্রচারণার করার জন্য অনুরোধ জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...