প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:15 AM
লালমাইয়ে বিশিষ্টজনের সম্মানে এডভোকেট মোতালেবের ইফতার
কাজী ইয়াকুব আলী নিমেল
পবিত্র মাহে রমজান উপলক্ষে আলেম-ওলামা, শিক্ষক, কোরআনের হাফেজ, সাংবাদিক, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর অতিরিক্ত পিপি ও যুক্তিখোলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মোতালেব।
শনিবার (১৪ মার্চ) কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা ফাজিল মাদরাসা মিলনায়তনে এই আনন্দঘন ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও এডভোকেট আব্দুল মোতালেবের মায়ের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভুশ্চি বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের। মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন গাজী ভূঁইয়া, যুক্তিখোলা ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তফা কামাল, পরতী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক ভুঁইয়া, আটিটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বিল্লাল হোসেন প্রমুখ৷
বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুল মোতালেব বলেন, " মা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। আমার মা বর্তমানে খুবই অসুস্থ অবস্থায় আছেন। মা যেন দ্রুত সুস্থ হতে পারেন, সেই উদ্দেশ্যে আজ এতিম শিশুদের সাথে নিয়ে এই দোয়া ও ইফতারের আয়োজন করেছি। এতিমদের মুখের হাসি আর তাদের নিষ্পাপ দোয়াই হতে পারে আমার মায়ের সুস্থতার উছিলা। এছাড়া আমাদের গ্রামের অনেক মুরুব্বিরা ইফতারে অংশগ্রহণ করেছেন। আমি সকলের নিকট কৃতজ্ঞ। আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আসন্ন ঈদ-উল-ফিতরে আমরা দশ গ্রামের মানুষ একসঙ্গে ঈদগাহে নামাজ আদায় করব। সেখানে সকল গ্রাম থেকে একজন প্রতিনিধির বক্তব্য শুনবো। সকলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...