প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:22 AM
কালিরবাজারে জমি বিরোধের ঘটনায় বড় ভাই খুন, ছোট ভাইয়ের স্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার কালিরবাজার ইউনিয়নের রায়চো এলাকার ৭ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই মো. বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই আনিসুর রহমান, তাদের বাবা আব্দুল বারেক ও আনিসুরের স্ত্রী রোকেয়া বেগমের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিল্লাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলার এজাহার প্রস্তুতের কাজ চলছে। পুলিশ জানায়, নিহত বিল্লাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...