প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:32 AM
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন-মনির চৌধুরী এমপি
আয়েশা আক্তার
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কুমিল্লায় শনিবার (১৪ মার্চ) ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে সারদা রানী মাঠে বর্ণাঢ্য র্যালি, মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ দিবস এবং পরিচ্ছন্নতা অভিযান পালিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, “ডেঙ্গু একটি মারাত্মক রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।
এছাড়া তিনি নগরবাসীকে সতর্ক করে বলেন, “মশা নিয়ন্ত্রণে শুধুমাত্র সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককেই নিজ দায়িত্ব পালন করতে হবে। বাসা-বাড়ির ছাদ, ফুলের টব, পানির ট্যাংক বা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি।
জেলা প্রশাসক বলেন, নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এজন্য নগরবাসীকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহআলম, জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী রাবেয়া আফসার সায়মা, সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার আবু সায়েম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ১ আতিক সেলিম রুবেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরবাসীকে নিজ বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসন ও কুমিল্লা সিটি করপোরেশন জানায়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...