প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:35 AM
ইউসুফ মোল্লা টিপু কুসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, এই প্রজ্ঞাপনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসক হিসেবে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব পালন করবেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ইউসুফ মোল্লা টিপু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি কুমিল্লা নগরীর উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সিটি করপোরেশনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি ইউসুফ মোল্লা টিপু সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। বিশেষ করে তাঁর প্রতিষ্ঠিত বিবেক সংগঠনটি দুর্যোগপূর্ণ সময়ে কুমিল্লার মানুষের পাশে নিবেদিত আছে। করোনা মহামারী এবং বন্যা পরবর্তী সময়ে ইউসুফ মোল্লার টিপুর নেতৃত্বে বিবেক সংগঠনের দল মানুষের পাশে দাড়িয়েছে নি:স্বার্থভাবে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে জলাশয় ও ড্রেন পরিস্কার কাজেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু। এসব কাজের স্বীকৃতি স্বরূপ টিপুর কুসিক প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে রাজনৈতিক মহল, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশংসিত করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...