প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 15 Mar 2026, 11:18 PM
হত্যার হুমকি পেলেন বাদশা
নতুন গান ‘টাটিরি’ নিয়ে আইনি জটিলতার রেশ কাটতে না কাটতেই এবার প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন ভারতীয় র্যাপার বাদশা। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে তাকে সরাসরি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হরিয়ানার সংস্কৃতিকে অপমান করার অভিযোগে সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দিয়েছে গ্যাংটি, যা ভারতের বিনোদন জগতে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়েছে, র্যাপার বাদশা, তুই হরিয়ানার সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছিস। ২০২৪ সালে একটি ট্রেলার দেখিয়েছিলাম, এবার সরাসরি তোর কপালে গুলি করব। মূলত ‘টাটিরি’ গানে হরিয়ানার নারীদের অবমাননা ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপনের অভিযোগেই বাদশাকে লক্ষ্যবস্তু করেছে এই গ্যাংস্টার গোষ্ঠী। উল্লেখ্য, এই গানটি নিয়ে গত শনিবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা নারী কমিশন। এমনকি হরিয়ানার মাটিতে তাকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও আগে থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এদিকে বর্তমানে ভারতের শোবিজ অঙ্গনে বিষ্ণোই গ্যাংকে নিয়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে বলিউড সুপারস্টার সালমান খান, অভিনেতা রণবীর সিং এবং নির্মাতা রোহিত শেঠির মতো তারকাদেরও নিশানায় নিয়েছে এই গোষ্ঠী। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে কানাডায় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনায়ও এই গ্যাংয়ের নাম উঠে এসেছে। একের পর এক তারকাকে হুমকির তালিকায় যুক্ত করায় বাদশার নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বেগ তৈরি হয়েছে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাদশা এখন বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে হরিয়ানা নারী কমিশনের আইনি পদক্ষেপ এবং পুলিশি ঝামেলার কারণে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি খুনের হুমকি তাকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে যেকোনো সময় বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন তার ভক্ত ও সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...