প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 15 Mar 2026, 11:23 PM
বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে যা বললেন জয় শাহ
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই তীব্র উত্তেজনা ছড়ায়। বাংলাদেশ ও পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে সফলভাবে বিশ্বকাপ শেষ করেছে আইসিসি। প্রতিযোগিতা শেষ হওয়ার সপ্তাহখানেক পর বাংলাদেশ ও পাকিস্তানের ইস্যু নিয়ে কথা বললেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। নিজেদের এই অবস্থানে অনড় থাকার কারণে তারা বাদ পড়ে টুর্নামেন্ট থেকে। আর তাদের সঙ্গে আইসিসি ‘অন্যায় আচরণ’ করেছে দাবি তুলে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের বিবেচনা করেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে না দাঁড়ালেও পাকিস্তান ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। পরে বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে ম্যাচটি খেলেছে পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তানকে ঘিরে নাটক চললেও জয় শাহ ওই সময় চুপ ছিলেন। এবার তিনি মুখ খুললেন। মুম্বাইয়ে ইন্ডিয়ান বিজনেস লিডার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে তিনি জানান, কয়েকটি দলের অংশগ্রহণ ঘিরে সংকট তৈরি হওয়ায় কীভাবে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছিল। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়। বাংলাদেশ কিংবা পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘এই আইসিসি বিশ্বকাপ ছিল খুব গুরুত্বপূর্ণ। কারণ টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপে কোন কোন দল অংশগ্রহণ করবে আর কীভাবে বিশ্বকাপ হবে, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আইসিসির চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনো দল সংস্থার চেয়ে বড় নয় এবং একটি দল সংস্থা তৈরি করতে পারে না। একটি সংস্থা সব দলের সমন্বয়ে তৈরি হয়।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাসাফল্যের ওপর আলোকপাত করেছেন জয় শাহ। ভিউয়ারশিপে রেকর্ড ভাঙার ব্যাপারটি উল্লেখ করে তিনি বলেন, ‘এই বিশ্বকাপ দর্শকশ্রোতার সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিহাসে প্রথমবার আমরা ৭২ লাখ দর্শক পেয়েছি। সামগ্রিক দর্শকসংখ্যার দিক থেকে সব রেকর্ড ভেঙে গেছে। আপনি যদি দেখেন, যুক্তরাষ্ট্র ভারতকে বিপদে ফেলেছিল, নেদারল্যান্ডস পাকিস্তানকে, জিম্বাবুয়ে হারাল অস্ট্রেলিয়াকে, ইংল্যান্ডকে ভয় ধরিয়ে দিয়েছিল নেপাল। আমি সব সহযোগী দেশকে অভিনন্দন জানাই: তারা পূর্ণ সদস্যদের বিপক্ষে খুব ভালো করেছে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...